বুথের মধ্যে ভোটারকে চড় বিধায়কের, ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি : অন্ধ্রপ্রদেশের গুণ্ডুরে একটি বুথে ভোটারকে লাইনে দাঁড়িয়ে চড় মারলেন ওয়াই এস আর কংগ্রেসের বিধায়ক এ শিবকুমার। বিধায়কের এই চড় মারার ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

১০ মিনিটের যে ভিডিওটি প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, ভোটের লাইনে দাঁড়িয়ে একটি ভোটারকে সপাটে চড় মারচ্ছেন ওয়াই এস আর কংগ্রেসের বিধায়ক এ শিবকুমার। চড় খেয়ে থেমে থাকেননি ভোটার। পাল্টা চড় মারতেও দেখা যায়। এরপর বিধায়কের সঙ্গে যারা ছিলেন, তাঁরা ভোটারকে মারধর করতে শুরু করে। লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য ভোটাররা তখন তাঁদের থামানোর চেষ্টা করেন। হুলুস্থুলুকাণ্ডের সৃষ্টির হয় গুন্টুরের ওই বুথের মধ্যে। হাতাহাতি থামাতে কোনও নিরাপত্তা রক্ষীকে এগিয়ে আসতে দেখা যায়নি। কিন্তু কী কারণে এই গণ্ডগোলের সূত্রপাত, সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তবে বিধায়কের এই ধরনের আচরণে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।

ঘটনাটি সামনে আসার পর পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন টিডিপি জ্যোৎস্না তিরুনাগি। তিনি জানিয়েছে, আসলে ওয়াইএসআর কংগ্রেস ভোটে হারার ভয়ে এই সব করছে। বিধায়কের এই ধরনের আচরণ কোনওভাবেই বরদাস্ত করবেন না ভোটাররা।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়