‘বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না’, প্রধানমন্ত্রী মোদির কাছে যুদ্ধ বন্ধের আবেদন ইরানি ফাইজার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ইরান-ইজরায়েল দ্বন্দ্ব নিয়ে সারা বিশ্ব চিন্তিত। মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সঙ্ঘাত এখন সকলের চিন্তার বিষয়। মধ্যবিত্তের কপালেও চিন্তার ভাঁজ। ইরানে যুদ্ধ চলছে মানে ভারতে তেলের দাম বারবে। মূল্যবৃদ্ধি হবে পেট্রোল, ডিজেলের। পকেটে ঠিক কতখানি টান পড়বে তা এখনও ঠিক বুঝে উঠতে পারছেন না মানুষ। মোরাদাবাদে বসবাসকারী ফাইজার চিন্তা আবার অন্য বিষয় নিয়ে। ফাইজা একজন ইরানি। স্বভাবতই তিনি ইরান ও ইজরায়েলের মধ্যে হওয়া যুদ্ধ নিয়ে ভীষনভাবে চিন্তিত। ফাইজার পরিবার ইরানের হামদান অঞ্চলের বাসিন্দা। বর্তমান পরিস্থিতিতে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইরান-ইজরায়েলের মধ্যে শান্তি ফিরিয়ে আনার মধ্যস্থতা করার অনুরোধ করেছেন তিনি। ফাইজার দাবি, এতে নিরীহ মানুষের জীবন বাঁচবে।

বছর খানেক আগে মোরাদাবাদের বাসিন্দা দিবাকরকে বিয়ে করেছিলেন ফাইজা। ফলে তিনি এখন স্বামীর সঙ্গে মোরাদাবাদেই থাকেন। দিবাকর একজন ইউটিউবার। পাশাপাশি একটি ক্যাফে চালান। গত বেশ কয়েকদিন ধরে ফাইজা বাবা-মা, ভাই-বোন, ভগ্নিপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছেন, কিন্তু পারছেন না। এদিকে ইরানে যেখানে ফাইজার বাড়ি, সেই হামদান অঞ্চলের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। সেখানকার বাসিন্দারা ভীত সন্ত্রস্ত। সর্বক্ষণ প্রাণ যাওয়ার আশঙ্কায় ভুগছেন। প্রবলভাবে যুদ্ধ বিরোধী ফাইজার দাবি যুদ্ধ শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ক্ষতি করে। তাই এই যুদ্ধ যত দ্রুত বন্ধ হয় ততই ভাল।

সেই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার আবেদন জানিয়েছেন ফাইজা। তাঁর অনুরোধ, প্রধানমন্ত্রী উভয় দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করে যুদ্ধবন্ধের ব্যবস্থা করুন। ফাইজা বিশ্বাস করেন, মোদির মতো প্রভাবশালী নেতা যদি মধ্যস্থতা করেন তাহলে যুদ্ধ বন্ধ হবেই। নিরীহ মানুষগুলো বেঁচে যাবে। নরেন্দ্র মোদির অন্ধ ভক্ত ফাইজা। তিনি জানান ২০২৪ সালে যেদিন ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন ছিল সেদিন ইরানে পরিবারের সঙ্গে বসে তা পালন করেছিলেন।

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা