পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ফের খুন হয়ে গেল ‘মানবতা’। মাকে পাথর দিয়ে থেঁতলে খুন করার পর তাঁর রক্তাক্ত দেহের উপরে দেড় বছরের শিশু সন্তানকে রেখে গেল হত্যাকারী দানবরা। আর গর্ভধারিণীর সাড়া পেতে সেই রক্তাক্ত দেহ আঁকড়ে ধরে অজোরে কান্না করছে দেড় বছরের শিশু সন্তান। ওই মর্মান্তিক ও হৃদয়বিদারক দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছেন স্থানীয়রা। রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টাকে হার মানিয়ে নরক পৃথিবী ছেড়ে অন্য জগতে পাড়ি দিয়েছেন নির্যাতিতা। শুধু অনাথ করে রেখে গিয়েছেন এক রত্তি শিশুসন্তানরা। ভয়ঙ্কর ঘটনার তদন্তে নেমেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত মহিলার স্বামী ও প্রেমিককে আটক করেছে। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে  কর্নাটকের সিন্ধনূরে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ জানিয়েছে, বছর চারেক আগে অমিত নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল সিন্ধনূরের আরএইচ ক্যাম্প-৫ (RH Camp-5) এলাকার বাসিন্দা স্নেহার (২৫)। অভিযোগ, গত চার মাস ধরে শুভম নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তাঁকে পাথর দিয়ে থেঁতলে রক্তাক্ত দেহ এলাকারই একটি ক্ষেতে ফেলে দিয়ে যায় আততায়ীরা। এমনকি মায়ের রক্তাক্ত দেহের উপরেই রেখে দেওয়া হয় দেড় বছরের সন্তানকে। স্থানীয়রা স্নেহা ও তাঁর সন্তানকে ওইভাবে দেখতে পেয়ে পুলিশকে খবর পাঠায়। খবর পেতেই সিন্ধনূর গ্রামীণ পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। তখনও শ্বাস চলছিল স্নেহার। যদিও কথা বলার মতো অবস্থায় ছিলেন না।

সিন্ধনূরের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও স্নেহাকে বাঁচানো যায়নি। ঘটনার তদন্তে নেমেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্নেহার স্বামী অমিত ও তথাকথিত প্রেমিক শুভমকে আটক করেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পাথর দিয়ে থেঁতলে খুন করার আগে স্নেহার উপরে যৌন নির্যাতন চালানো হয়েছিল কিনা, ময়নাতদন্তের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য