ছাত্রীদের স্কার্ফ পরতে বাধ্য করার অভিযোগ, মধ্যপ্রদেশের স্কুলগুলিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

মধ্যপ্রদেশের দামোহতে (Damoh) একটি বেসরকারি স্কুলে ছাত্রীদের মাথায় স্কার্ফ পরতে বাধ্য করার অভিযোগ উঠেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের দামোহতে (Damoh) একটি বেসরকারি স্কুলে ছাত্রীদের মাথায় স্কার্ফ পরতে বাধ্য করার অভিযোগ উঠেছিল। শুধু তাই নয় পড়ুয়াদের উর্দু সঙ্গীত গাইতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার সেই বিষয়কে মাথায় রেখে রাজ্যের স্কুলগুলিকে সতর্ক করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Madhya Pradesh Chief minister Shivraj Singh Chouhan)।

স্কুলে ধর্ম নির্বিশেষে মেয়েদের হেডস্কার্ফ পরতে এবং পড়ুয়াদের সমাবেশে উর্দু সঙ্গীত গাইতে বাধ্য করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, সরকার এই ধরনের কার্যকলাপে অনুমতি দেবে না। পাশাপাশি রাজ্যে এই ধরণের স্কুলগুলিকে চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার ছতারাপুরে (Chhatarapur) একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জানতে পেরেছি, দামোহের একটি স্কুলে মেয়েদের মাথায় কিছু বেঁধে আসার জন্য বাধ্য করা হচ্ছে। ভারত ভাগের নেপথ্যে থাকা ব্যক্তির নামে কবিতা আবৃত্তি করা হচ্ছে। আমি সতর্ক করতে চাই যে মধ্যপ্রদেশের জমিতে এই ধরনের কার্যকলাপের অনুমতি দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করেছেন। মধ্যপ্রদেশে শুধু সেই শিক্ষানীতি প্রযোজ্য হবে। যদি কেউ স্কুলে অন্য কিছু শেখায় বা মেয়েদের মাথায় স্কার্ফ বা অন্য কিছু বেঁধে আসতে বলে, তবে মধ্যপ্রদেশে সেই স্কুল চলতে পারবে না। সকালের প্রার্থনায় শিক্ষার্থীরা কেবলমাত্র জাতীয় সঙ্গীত গাইবে।’

কেন্দ্রের সঙ্গে বৈঠকেও কাটল না জট, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি