আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বের ধনী তালিকায় ৯ নম্বরে মুকেশ আম্বানি, ২৪-এ গৌতম আদানি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। হিন্ডেনবার্গ রিসার্চের এক রিপোর্টেই নড়ে গিয়েছে আদানি সাম্রাজ্যের ভিত। অন্যদিকে, ক্রমশই লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়ছে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির। বর্তমানে বিশ্বের সেরা ধনীদের তালিকায় ৯ নম্বরে রয়েছেন ধীরুভাই আম্বানির পুত্র। আর আদানি গোষ্ঠীর কর্ণধার পিছোতে পিছোতে ২৪ নম্বরে গিয়ে পৌঁছেছেন।

গতকাল মঙ্গলবার ‘ফোর্বস’ ম্যাগাজিনের পক্ষ থেকে ২০২৩ সালের বিশ্বের সেরা ধনীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ৮৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে নয় নম্বরে রয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। সেই সঙ্গে বিপুল সম্পত্তি নিয়ে এশিয়ার সেরা ধনীর সিংহাসন নিজের দখলে রাখতে সক্ষম হয়েছেন ৬৫ বছর বয়সী শিল্পপতি। আর গত ২৪ জানুয়ারি ১২৬ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে সেরা ধনী তালিকায় থাকা গৌতম আদানি এক ধাক্কায় নেমে গিয়েছেন ২৪ নম্বরে। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরে তাঁর সম্পত্তির পরিমাণ কমে ৪৭ দশমিক ২ বিলিয়ন ডলার।

‘ফোর্বসের’ তালিকা অনুযায়ী, টেসলা কর্ণধার ইলন মাস্ককে হঠিয়ে ফের বিশ্বের সেরা ধনীর সিংহাসন দখল করেছেন ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্ট। তাঁর সম্পত্তির পরিমাণ ২১১ বিলিয়ন ডলার। ১৮০ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন টেসলা কর্ণধার মাস্ক। ই কমার্স সংস্থা অ্যামাজনের কর্ণধার জেফ বেজোসের স্থান তৃতীয়। গত কয়েক মাসে শেয়ারবাজারের চড়াই উতরাইয়ের ফলে বিশ্বের সেরা ধনীরা প্রায় ২০০ বিলিয়ন ডলারের সম্পত্তি খুঁইয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ