আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে ফের এক ঝাঁক সন্দেহজনক ড্রোন, সতর্ক সেনা

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর:  জম্মু-কাশ্মীরে পাক সীমান্য লাগোয়া আকাশে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফের এক ঝাঁক সন্দেহজনক ড্রোন উড়তে দেখা গিয়েছে। খেরি, রাজৌরি সহ বিভিন্ন সেক্টরের আকাশে ড্রোনের আলোর ঝলকানি দেখার সঙ্গে সঙ্গেই সতর্কতা জারি করেছে ভারতীয় সেনা। ওই সন্দেহজনক ড্রোন কাছাকাছি আসা মাত্র গুলি করে ভুপাতিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে। মাত্র ৪৮ ঘন্টায় দু’দুবার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন আকাশে সন্দেহজনক ড্রোন উড়তে দেখে সেনা আধিকারিকরা আশঙ্কা করছেন, অতর্কিতে হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানি সেনা।

গত বছরের ৭ মে পহেলগাঁও হামলার বদলা নিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর বারবার অস্ত্রবাহী ড্রোন ঢুকিয়ে জম্মু-কাশ্মীর-সহ সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিতে নাশকতা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা। গত রবিবার (১১ জানুয়ারি)সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর আকাশে এক ঝাঁক ড্রোন দেখা যায়। রাজৌরি জেলার নৌশেরা সেক্টরের গানিয়া-কালসিয়ান গ্রামে সন্ধ্যা প্রায় ৬:৩৫ মিনিটে ড্রোন উড়তে দেখা যায়। সন্দেহজনক ড্রোন দেখা মাত্রই সেনাবাহিনীর জওয়ানরা গুলি চালায়। সাম্বার রামগড় সেক্টরের চক বাবরাল গ্রামের উপরে সন্ধ্যা প্রায় ৭:১৫ মিনিটে একটি ড্রোন-এর মতো উড়ন্ত ডিভাইস কয়েক মিনিট ধরে ঘোরাঘুরি করতে থাকে। পরে পাকিস্তানের দিকে ফিরে যায়।

সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে খেরি সেক্টরের ডুঙ্গা গালি এলাকায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর একাধিক ড্রোন লক্ষ্য করেন প্রহরারত সেনা সদস্যরা। সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যান। উড়ন্ত ড্রোন ভূপাতিত করতে গুলিও চালায়। যদিও কোনও ড্রোন ভূপাতিত হয়েছে কিনা, জানা যায়নি। গোটা এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্ত চৌকিতে থাকা বিএসএফ জওয়ানদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এদিন্ সকালেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি বলেছিলেন, কোনও সন্দেহজনক গতিবিধি নজরে এলেই চরম পদক্ষেপ নেবে ভারতীয় সেনা। সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের কোনও মতেই রেয়াত করা হবে না। ওই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় সন্দেহজনক ড্রোনের দেখা মিলল।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ