চোখে অস্ত্রোপচারের জন্য ভারভারা রাওকে হায়দরাবাদ যাওয়ার অনুমতি আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এলগার পরিষদ-মাওবাদী সংযোগ মামলায় অভিযুক্ত সমাজকর্মী ভারাভারা রাওকে ছানি অপারেশনের জন্য হায়দরাবাদে যাওয়ার অনুমতি দিল মুম্বইয়ের একটি বিশেষ এনআইএ আদালত। ২০১৮ সালে এলগার পরিষদ-মাওবাদী সংযোগ মামলায় অভিযুক্ত হয়েছিলেন রাও। বুধবার বিচারক রাজেশ কাটারিয়া রাওকে বাম চোখের অস্ত্রোপচারের জন্য ৫ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে তেলেঙ্গানার রাজধানীতে যাওয়ার অনুমতি দিয়েছেন।

আগামী ৪ঠা ডিসেম্বর রাওকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) কাছে তাঁর যাত্রার বিশদ বিবরণ এবং হায়দ্রাবাদে তিনি কোথায় থাকবেন তার ঠিকানা ও যোগাযোগের নম্বর জমা দিতে হবে। আদালত তাকে প্রদত্ত স্বাধীনতার অপব্যবহার না করার জন্য  সতর্ক করেছে।২০১৮ সালে এলগার পরিষদ-মাওবাদী সংযোগ মামলায় রাওকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ২০২১ সালের মার্চ মাসে বোম্বে হাইকোর্ট চিকিৎসার কারণে অস্থায়ী জামিন দেওয়া হয়। এছাড়াও রাওকে ২০২২ সালের আগস্টে সুপ্রিম কোর্ট তাকে চিকিৎসাজনিত কারণে জামিন দেন।

জামিনের আদেশের অন্যতম শর্ত ছিল যে রাও আদালতের অনুমতি ছাড়া মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালতের এলাকার মধ্যেই থাকতেই হবে। তাই ছানি অপারেশনের জন্য রাও হাইকোর্টের কাছে অনুমতি চান। হাইকোর্ট রাওকে ডান চোখের ছানি অপারেশনের জন্য এক সপ্তাহের জন্য হায়দ্রাবাদে যাওয়ার অনুমতি দেয়।বিচারপতি এ এস গড়করির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, তিনি ফিরে আসার পর অন্য চোখের অস্ত্রোপচারের জন্য পুনরায় অনুমতি চেয়ে নিম্ন আদালতে যেতে পারেন। প্রসঙ্গত, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পুনেতে অনুষ্ঠিত এলগার পরিষদ কনক্লেভে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রাও এবং আরও অনেক বামপন্থী কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে সেই মামলা এনআইএ তদন্তের দায়িত্ব দেন।

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস