টানা ৩ ঘণ্টা অপেক্ষা, এলেন না চিকিৎসক, মৃত্যু হল হাসপাতাল কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা তিন ঘণ্টা ধরে অপেক্ষা। চিকিৎসক না আসায় প্রাণ হারালেন হাসপাতালের এক কর্মী। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সেন্ট জর্জ হাসপাতালে। নিহত ওই কর্মী হলেন অনীশ কৈলাস চৌহান । জানা গিয়েছে, মাথায় আঘাত পাওয়ার পর  সেলাই করাতে  হাসপাতালে  তিনি এসেছিলেন। কিন্তু চিকিৎসক না আসায় হাসপাতালেই  তাঁর মৃত্যু হয়।

চৌহানের মৃত্যুর পর তাঁর পরিবার এবং বন্ধুরা হাসপাতালে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে । তারা দাবি করেছেন  গাফিলতির জন্য জবাবদিহি  করতে হবে হাসপাতালকে। এক বন্ধু জানিয়েছেন, যতক্ষণ না মৃত্যুর কারণ  নিয়ে জবাবদিহি করছে হাসপাতাল ততক্ষণ নেওয়া হবে না চৌহনের মৃত দেহ।  পাশাপাশি  তাঁর মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করেছেন তাঁর সহকর্মীরা।

চৌহনের মৃত্যুর জন্য রেসিডেন্ট মেডিক্যাল অফিসার, চিফ মেডিক্যাল অফিসার ও মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে সাসপেন্ড করার দাবি তুলেছে পরিবারের সদস্যরা। তবে এই মর্মান্তিক ঘটনায় সেন্ট জর্জ হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, ওই হাসপাতালটি সরকারি সাহায্যপ্রাপ্ত ছিল। তাই সেখানে কী করে এমন ঘটনা ঘটল তা নিয়ে বাড়ছে উদ্বেগ। তবে এখন পর্যন্ত চৌহনের মৃত্যু নিয়ে হাসপাতালের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের