সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে মুম্বই পুলিশকে নিশানা বিহারের প্রাক্তন ডিজির

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত ২০ দিনের মধ্যেই থেমে গিয়েছিল। ২০ দিন পর, তার বাবা পটনায় একটি মামলা দায়ের করে তদন্তের জন্য দল পাঠায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুর ৫ বছর পর এখনও সংবাদের শিরোনাম রয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। ২০২০ সালে মারা গিয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। কিন্তু আজও তাঁর মৃত্যুর কুলকিনারা পাওয়া যায়নি। ৩৪ বছর বয়সী অভিনেতা আদৌ আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, তা আজও অধরা। শনিবার (২২ মার্চ) অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা বন্ধের আবেদন করেছেন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (CBI)। এমন কী সুশান্তকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দোষী সাব্যস্ত রিয়া চক্রবর্তীকেও ক্লিনচিট দিয়েছে CBI। তাঁদের দাবি, রিয়ার বিরুদ্ধে কোনও অভিযোগ পাননি তাঁরা। এরপর থেকেই চর্চায় CBI-এর কর্মকাণ্ড।

এমনকী মুম্বই পুলিশের এই মামলা পরিচালনার সমালোচনা করে বিহারের প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে বলেছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত ২০ দিনের মধ্যেই থেমে গিয়েছিল। ২০ দিন পর, তার বাবা পটনায় একটি মামলা দায়ের করে তদন্তের জন্য দল পাঠায় মুম্বইয়ে। কারণ বিহারের বাসিন্দা ছিলেন সুশান্ত। কিন্তু মহারাষ্ট্র পুলিশ সহযোগিতা করেনি। মামলার তদন্তের জন্য বিহার পুলিশের দলকে কোনও সহযোগিতা করেনি মুম্বই পুলিশ। ভাল সমন্বয়ের জন্যে একজন আইপিএস অফিসারকে পাঠিয়েছিলেন তিনি, কিন্তু কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল এবং পাঁচদিন পরে বিহার পুলিশের দলকে ফেরৎ পাঠানো হয়েছিল। 

একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে পান্ডে বলেন, “আমার কারও বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট হওয়ার দরকার নেই, কিন্তু সেই সময়ে, মুম্বই পুলিশ যে ধরণের আচরণ দেশজুড়ে মানুষের মনে সন্দেহের সৃষ্টি করেছিল। এরপর সিবিআই মামলাটি হাতে নিয়েছে এবং বছরের পর বছর ধরে তদন্ত করেছে, আমি তদন্তের সুযোগ পাইনি। সিবিআই হয়তো সমস্ত প্রমাণ পায়নি অথবা কিছু প্রমাণ ‘ধ্বংস’ করেছে। আমি কখনও বলিনি যে সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে। আমি কেবল বলেছি যে এটি একটি সন্দেহজনক মৃত্যু এবং এটি সঠিকভাবে তদন্ত করা যেতে পারে। মুম্বই পুলিশ যদি মামলাটি ভালভাবে পরিচালনা করত, তাহলে একটা উত্তর পাওয়া যেত। আমি সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ এটি একটি পেশাদার সংস্থা।”

২০২০ সালের ১৪ জুন ৩৪ বছর বয়সী সুশান্তকে, তাঁর বান্দ্রার বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল সেই সময়। পরে তদন্তটি কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে হস্তান্তর করা হয়। মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। যেখানে অভিনেতার মৃত্যু শ্বাসরোধের কারণে গিয়েছিল বলে উল্লেখ করা হয়েছিল। অভিনেতার মৃত্যুতে দেশব্যাপী তীব্র নিন্দার ঝড় উঠছিল।অনেকেই প্রয়াত অভিনেতার জন্য ‘ন্যায়বিচার’ দাবি করে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি