হোটেলে তাণ্ডবের পরেই কুণাল কামরার শোয়ের শুটিং স্টুডিও বন্ধের ঘোষণা

মজার হল সাজা! কুণাল কামরার শোয়ের শুটিং স্টুডিও বন্ধের ঘোষণা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। যা কিনা রীতিমতো রাজনৈতিক আলোড়ণ সৃষ্টি করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মজার হল সাজা! কুণাল কামরার মুম্বইয়ের হ্যাবিটাট শুটিং স্টুডিও বন্ধের ঘোষণা। নাম না করেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। যা কিনা রীতিমতো রাজনৈতিক আলোড়ণ সৃষ্টি করেছে। শিব সেনাদের রোষের মুখে জনপ্রিয় কৌতুকাভিনেতা কুণাল কামরা। গতকাল মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে আয়োজিত ‘নয়া ভারত’ নামে একটি কৌতুক অনুষ্ঠানে তিনি বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপ করেন। শুধু তাই নয়, একনাথ শিন্দেকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। শিন্দের অবস্থান বদল নিয়ে কটাক্ষ করেন। ‘দিল তো পাগল হ্যায়’ ছবির একটি হিন্দি গানের আদলে নাম না করেই উপমুখ্যমন্ত্রীকে নিয়ে একটি গান গান। যেখানে তাঁর অঙ্গভঙ্গি এবং শারীরিক গঠনের বর্ণনা দেন। এমনকী নাম না করে একনাথ শিন্দেকে ‘বিশ্বাসঘাতক’ বলেও অভিহিত করেন কুণাল কামরা। 

সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষিপ্ত হয়ে হোটেল ভাঙচুর করেন শিবসেনার দল। কারণ সেই হোটেলে দাঁড়িয়েই এমন বক্তব্য রেখেছিলেন কৌতুকাভিনেতা কুণাল কামরা।হোটেলের পাশাপাশি মুম্বইয়ের খার এলাকায় অবস্থিত কামরার স্টুডিও ভাঙচুর করেন শিবসেনার দল। এবং কুণালের বিরুদ্ধে FIR-ও দায়ের করা হয়েছে। শিবসেনা কর্মীরা তাঁদের দলনেতাকে নিয়ে রসিকতা একেবারেই সহ্য করবেন না বলে জানিয়েছেন। এরপরেই হ্যাবিটাট স্টুডিওর মালিকরা মুম্বইয়ের তাঁদের স্টুডিও প্রাঙ্গণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “কুণাল কামরার মুম্বইয়ের স্টুডিও আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কুণাল কামরার স্বাধীন মত প্রকাশের জন্য প্ল্যাটফর্ম খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা এটিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত কুণাল কামরার স্টুডিওতে কোনও শুটিং হবেনা। আমাদের লক্ষ্য করে এমন রসিকতা সহ্য করব না। শিল্পীরা তাদের দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীল পছন্দের জন্য সম্পূর্ণরূপে দায়ী। আমরা কখনও কোনও শিল্পীর পরিবেশনার সঙ্গে জড়িত ছিলাম না, সাম্প্রতিক ঘটনাগুলি আমাদের পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে।” শিবসেনার আরও অভিযোগ, শিন্দের ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করেছেন কুণাল।

এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতমাফিক।ষড়যন্ত্র। এবং কুণাল যাতে দেশের কোথাও স্বাধীনভাবে চলাচল করতে না পারেন সেটাও সুনিশ্চিত করছেন তাঁরা। যদিও ভাঙচুরের ঘটনায় শিবসেনা নেতা রাহুল কানরাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। এবং ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। যা তাঁর সরকারকে পতন করেছিল এবং দলকে বিভক্ত করেছিল। এরপরেই বিজেপিতে যোগ দেন একনাথ শিন্দে। সেই কারণেই কেমেডি শোয়ে কুণাল কামরা একনাথ শিন্দেকে ‘গদ্দর’ বলে অভিহিত করেন। তাতেই রেগে যান শিবসেনারা। প্রসঙ্গত, কুণাল কামরার এই স্টুডিওতেই অনুষ্ঠিত ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ এতদিন বিতর্কে ছিল। যে শোয়ের একটি পর্বে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার একটি অশ্লীল মন্তব্যে দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। এর রেশ কাটতে না কাটতে এবার কুণাল কামরার বিতর্কিত মন্তব্যের কারণে তাঁর স্টুডিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল শিবসেনারা।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি