দিল্লির কিশোরীকে খুনে অভিযুক্ত যুবকের সাইকোলজিকাল টেস্ট করবে গোয়েন্দারা

রবিবার ওই অভিযুক্ত যুবক তার কিশোরী বান্ধবীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির কিশোরীকে খুনে অভিযুক্ত যুবকের সাইকোলজিকাল টেস্ট করার সিদ্ধান্ত নিল গোয়েন্দারা। এমনটাই খবর পুলিশ সূত্রে। রবিবার ওই অভিযুক্ত যুবক তার কিশোরী বান্ধবীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করেছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ বছর বয়সী অভিযুক্ত যুবক সাহিলের সাইকোঅ্যানালাইসিস টেস্ট (Psychoanalysis test) এর সময় তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং জীবনধারা নিয়ে প্রশ্ন করা হবে। সূত্র জানিয়েছে, প্রায় তিন ঘন্টা ধরে পরীক্ষাটি চলতে পারে। অভিযুক্তের মনো বিশ্লেষণ করে তাঁর মানসিক অবস্থা বুঝতে চাইছেন গোয়েন্দারা। পুরো পরীক্ষাটি অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারা করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

উল্লেখ্য গত রবিবার রাজধানী দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় ২০ বছর বয়সী সাহিল তার কিশোরী বান্ধবীর বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য কিশোরী একটি সুলভ শৌচাগার থেকে পোশাক পরিবর্তন করে বেরোয়। নাবালিকাকে দেখতে পেয়েই আচমকা ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত যুবক। প্রথমে কুপিয়ে ও পরে থেঁতলে তাঁকে খুন করেন অভিযুক্ত। তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত হরিদ্বার থেকে ছুরিটি কিনেছিলেন। তবে কেন তিনি ছুরি কেনেন, তা এখনও জানতে পারেননি তদন্তকারীরা।

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট