ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

Share:

নিজস্ব প্রতিনিধি: চিফ অব ডিফেন্স স্টাফের পদে লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণির নামকে নিযুক্ত করল কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ মে বর্তমান সিডএস অনীল চৌহানের কার্যকাল শেষ হচ্ছে। তিনি ওইদিনই অবসর নেবেন। তাঁর জায়গায় আগামী ৩১ মে থেকে আনুষ্ঠানিক ভাবে এবার দায়িত্বে নেবেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি। এনএস রাজা সুব্রমণি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারত সরকারের সেনা বিষয়ক বিভাগের সেক্রেটারি হিসাবেও দায়িত্ব পালন করবেন। এমনটাই জানা গিয়েছে।

আরও পডুন: শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

১৯৮৫ সালের ডিসেম্বর মাসে গারওয়াল রাইফেলসে তিনি নিযুক্ত হন। এরপর তিনি ব্রিটেনের ব্রাকনেলে জয়েন্ট সার্ভিসেস কম্য়ান্ড স্টাফ কলেজে পড়েন। ভারতে ফিরে আসার পর তাঁকে মাউন্টেন ব্রিগেডের ব্রিগেড মেজর পদে দায়িত্ব দেওয়া হয়। দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে পড়াশোনা করেছেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি। লন্ডনের কিংস কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে ডিফেন্স স্টাডিজে M.PHIL করেছেন। ৩৫ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি নানা যুদ্ধ-সংঘর্ষের সাক্ষী থেকেছেন। কাজাকিস্তানের আস্তানায় ভারতীয় দূতাবাসের দায়িত্বেও ছিলেন তিনি।

আজ, শনিবার তাঁকে চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত করেছে কেন্দ্র। সেনাবাহিনীর হেডকোয়ার্টারে অ্যাসিস্টেন্ট মিলিটারি সেক্রেটারির দায়িত্বও সামলেছেন। এরপর ইস্টার্ন কম্যান্ড হেডকোয়ার্টারে কর্নেল জেনারেল স্টাফ (অপারেশন) পদে ছিলেন। জম্মু-কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেল সেক্টরের ডেপুটি কম্যান্ডার পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

একই সঙ্গে ভারতীয় নৌসেনার পরবর্তী প্রধানের নামও ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রক। আগামী ৩১ মে বর্তমান নৌসেনা প্রধান ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠির অবসর। সেদিন থেকেই ওই পদে দায়িত্ব গ্রহণ করবেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথান। 

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য