Loading live market data...
Loading active stocks...
Connecting...

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুতে নাটক অব্যাহত। কে গড়বে সরকার? তামিলভূমে মুখ্যমন্ত্রীর কুর্শিতে কে বসবে? এখনও কাটেনি জল্পনা। আজ, শুক্রবার সকালে জানা গিয়েছিল কংগ্রেসের পর আরও তিনদলের সমর্থন পেয়ে তামিলনাড়ুতে সরকার গঠন করতে চলেছে থালাপথি বিজয়ের দল টিভিকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসন জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (TVK)। বিজয় নিজেই দুই আসন থেকে দাঁড়িয়ে জয়লাভ করেন। কিন্তু বিজয়ের দল জেতার পর থেকেই তামিলনাড়ুর রাজনৈতিক অন্দরমহলে চরম নাটক শুরু হয়েছে। সরকার গঠনের দাবিতে বারবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিজয়। কিন্তু তাঁকে বারবার ফিরিয়ে দেওয়া হয়, রাজ্যপালের কথায়, সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে বিজয়কে ম্যাজিক ফিগার ১১৮-দরকার। অর্থাৎ আরও ১০ বিধায়কের সমর্থন পেতে হবে বিজয়ের দলকে। তবেই তামিলনাড়ুর সরকার গঠন করতে পারবে TVK। কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন পেলেও ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছয়নি বিজয়ের দল।

আরও পডুন: অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

যদিও এদিন সকালেই সিপিআই, সিপিএম এবং ভিসিকে-সহ বাম দলগুলি বিজয়ের TVK-কে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। কংগ্রেসের মতোই বামদলগুলির বিধায়ক বিজয়কে সমর্থন জানায়। যার ফলে সংখ্যাটা দাঁড়ায় ১১৯। এমনটাই এদিন দুপুর পর্যন্ত জানা যায়। তখনই বিকেলে তামিলনাড়ুর রাজ্য়পাল আর ভি আর্লেকরের সঙ্গে দেখা করেন বিজয়। যদিও শেষে দেখা যায় টিভিকে প্রধানের কাছে ১১৬ বিধায়কের সমর্থন রয়েছে। এদিন বিকেলে ফের বিজয়কে ফেরত পাঠান রাজ্যপাল। সরকার গঠনের জন্য পর্যাপ্ত বিধায়ক না থাকায় রাজভবন থেকে খালি হাতে ফিরতে হয় জোসেফ বিজয়কে। পরবর্তীতে জানা যায়, IUML বিজয়ের সঙ্গে জোট বাঁধতে রাজি নয়। যার ফলে আগামিকাল, শনিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করতে পারবেন না বিজয়। এর মাঝেই রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন তামিলনাড়ুর আরও একটি আঞ্চলিক দল AMMK-এর প্রধান। তিনি AIADMK-কে সরকার গঠনের জন্য রাজ্যপালকে চিঠি দিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন। তাঁর দলের একমাত্র বিধায়ককে খুঁজে পাচ্ছেন না তিনি।

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ