ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: ঝাড়খণ্ডে ভোটার তালিকায় খুঁজে পাওয়া গেল তিন আফগানিস্তান নাগরিকের নাম। ইতিমধ্যেই ওই তিন বিদেশি নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

ঝাড়খণ্ডে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটারদের শনাক্ত করতে গিয়ে চমকে উঠেছেন কমিশনের আধিকারিকরা। জামশেদপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ২৮৬ নম্বর ভোটকেন্দ্রের ভোটার তালিকায় আসিল খান, মোহাম্মদ আসলাম এবং মোহাম্মদ ইব্রাহিম নামে তিন আফগান নাগরিকের হদিশ মিলেছে। তালিকায় তাদের নাম যথাক্রমে ৩০, ৩১ ও ৩৩ নম্বর ক্রমিকে ছিল। ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার এ প্রসঙ্গে বলেছেন, ‘ভোটার তালিকায় বিদেশিদের নাম অন্তর্ভুক্ত হওয়া একটি গুরুতর বিষয়। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং কারা ওই ব্যক্তিদের সহায়তা করেছিল ও কোন প্রক্রিয়ায় তাদের নাম তালিকায় যুক্ত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’ বিদেশি নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘তিন আফগান নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তের পিছনে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, জামশেদপুরের জেলা প্রশাসক এবং সিনিয়র পুলিশ সুপারকে (এসএসপি) ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় ওই তিনটি নাম কীভাবে যুক্ত হল এবং এই প্রক্রিয়ায় কোনও ব্যক্তি বা কোনও চক্রের ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্তকারী সংস্থাগুলো কাজ করছে। ভোটার তালিকায় শুধু ওই তিনজনই বিদেশি নাগরিক ছিলেন কি না, তদন্তে তাও খতিয়ে দেখা হবে।’বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। ঝাড়খণ্ডের জেএমএম-কংগ্রেস সরকারকে নিশানা করে বিজেপির রাজ্য মুখপাত্র সন্দীপ ভার্মা বলেন, ‘আমরা বরাবরই অভিযোগ করে আসছি, ভোট-ব্যাংক রাজনীতির স্বার্থে ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। তিন আফগান নাগরিকের নাম থাকার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানাচ্ছি।’

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার