২ বছর বাদে আচমকাই গলার স্বর ফিরে পেলেন নাসিকের মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক বিরল ঘটনার  সম্মুখীন হল নভি মুম্বাইয়ের মেডিকওভার হাসপাতাল। এটি শীর্ষস্থানীয় ল্যারিঙ্গোলজিস্ট একটি হাসপাতাল। সেখানে ৪৮ বছর বয়সী এক মহিলা টানা ২ বছর পর আবার ফিরে পেলেন তাঁর গলার স্বর। জানা গিয়েছিল, ওই মহিলা স্প্যাসমডিক ডিসফোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এটি একটি স্নায়বিক ভোকাল ডিসঅর্ডার। এই অসুবিধার ফলে কথা বলতে অসুবিধা হয়।

জানা গিয়েছে, গত ২ বছর ধরে ওই মহিলা কথা বলতে অসুবিধা পাশাপাশি গলার স্বরও বদলে যেত। আর তাই তিনি  একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন যারা তার সমস্যার সমাধান করতে পারেননি। এরফলে তাঁর গলার স্বরের অসুবিধা শুরু হয় প্রকট। মাস দুয়েক আগে তিনি চিকিৎসার জন্য মেডিকভার হাসপাতালে যোগাযোগ করেন। আর এখানে এসেই তিনি ফিরে পেলেন তাঁর গলার স্বর। এই নিয়ে মেডিকভার হাসপাতালের ডাঃ কাজী বলেছিলেন, ‘এটি একটি একটি স্ট্রোবোস্কোপি স্টাডি স্প্যাসমডিক ডিসফোনিয়া । এরফলে স্নায়বিক ভোকাল ডিসঅর্ডার যা স্বরযন্ত্রের পেশীগুলিতে অনৈচ্ছিক স্প্যামস সৃষ্টি করে। যারফলে রোগীরা হারিয়ে যেতে বসে তাদের গলার স্বর।‘

উল্লেখ্য, ল্যারেনজিয়াল ইএমজি-গাইডেড বোটক্স চিকিত্সার আকারে সাম্প্রতিক অগ্রগতি স্প্যাসমডিক ডিসফোনিয়ায় আক্রান্ত রোগীদের জন্য উল্লেখযোগ্য ত্রাণ সরবরাহ করছে। বোটক্স ইনজেকশনগুলি দীর্ঘকাল ধরে চিকিৎসার জন্য ব্যবহৃত হতে থাকে। নভি মুম্বাইয়ের মেডিকওভার হাসপাতালের তরফে জানান হয়েছে, ওই মহিলাকে  বোটক্স ইনজেকশন দেওয়া হয়েছে । তবে প্রতি ৬ মাস অন্তর তাঁকে এই ডোজটি নিতে হবে। তবে টানা ২ বছর পর নিজের কণ্ঠস্বর ফিরে পেয়ে আনন্দিত হয়েছেন ওই মহিলা।

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

অতিথি আপ্যায়নে সেরা চমক, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

বুলেটপ্রুফ কাচেও মিলবে না রেহাই! অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার