জোট ভেঙে দিল্লি বিধানসভা ভোটে ১১ কেন্দ্রে প্রার্থী ঘোষণা অজিত পওয়ারের এনসিপি’র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই রয়েছে দিল্লিতে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে সব রাজনৈতিক দলের তরফ থেকে শুরু হয়েছে প্রস্তুতি । ইতিমধ্যেই আম আদমি পার্টি এবং কংগ্রেস প্রকাশিত করেছে প্রার্থীদের তালিকা। এই আবহে এবার প্রথম  প্রার্থী তালিকা প্রকাশ করল অজিত পওয়ারের এনসিপি। সেখানে র‍য়েছে মোট ১১ জন নেতার নাম।

তালিকা অনুসারে,   এনসিপি বুরারি থেকে রতন টায়কি, বদলি থেকে মুলায়ম সিং, মঙ্গোল পুরি থেকে খেম চাঁদ, চাঁদনি চক থেকে খালিদ উর রহমান, বাল্লিমারন থেকে মোহাম্মদ হারুন, ছতরপুর থেকে নরেন্দ্র তানওয়ার, সঙ্গম বিহার থেকে কমর আহমেদ, ওখলা থেকে ইমরান সাইফি, লক্ষ্মী থেকে শ্রীকে প্রার্থী করেছেন। তবে এই প্রথমবার এনসিপির প্রার্থী তালিকায় স্থান পেয়েছে চার মুসলিম নেতা।

উল্লেখ্য , দিল্লির বিধানসভা কেজরীর দল ইতিমধ্যেই দিল্লির ৭০টি আসনের সবগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। আর কংগ্রেস এখন পর্যন্ত  ২৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে । এই আবহে প্রার্থী ঘোষণা করল এনসিপি । বলা বাহুল্য,  ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি পেয়েছিল আটটি আসন। এই আবহে কার দখলে থাকে  ২০২৫ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচন, সেটাই এখন মূল দেখার বিষয় ।  

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…