‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে মোদি সরকারের অস্বস্তি বাড়ালেন তামিলনাডুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাই। বুধবার (২২ জুলাই) সমাজমাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি কেন্দ্রের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, ‘গত পাঁচ বছরে তিন বার নিটের প্রশ্নফাঁস হয়েছে। কিন্তু প্রশ্ন ফাঁস নিয়ে কোনও জবাবদিহিতা নেই।এর ফলেই শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশের জন্য রাজপথে নেমে এসেছে।’ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে সরকারের গড়িমসি নিয়েও তোপ দেগেছেন তিনি।

এদিন সমাজমাধ্যমে দেওয়া দীর্ঘ পোস্টে প্রাক্তন আইপিএস তথা বিজেপিত্যাগী নেতা আন্নামালাই লিখেছেন, ‘গত কয়েক বছর ধরে আমি ব্যক্তিগতভাবে নিট পরীক্ষার পক্ষে অবস্থান নিয়েছি। আমার যুক্তি ছিল যে, এই পরীক্ষা সারা দেশে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে এক ধরণের সামঞ্জস্য এনেছে এবং সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের চিকিৎসাক্ষেত্রে শিক্ষার স্বপ্ন পূরণের প্রকৃত সুযোগ করে দিয়েছে। অথচ গত ৫ বছরে তিন বার নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। কল্পনা করুন, প্রশ্ন ফাঁসের জেরে ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর কতটা মানসিক চাপ তৈরি করেছিল। আমার দৃঢ় বিশ্বাস, ঠিক সেই মুহূর্তেই শিক্ষার্থীদের মানসিকতায় এমন পরিবর্তন এসেছিল যে তারা রাজপথে নেমে এসে তাদের মনের ক্ষোভ ও যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটাতে বাধ্য হয়েছে।’

নিটের প্রশ্ন ফাঁস নিয়ে গত ২৫ দিন যন্তরমন্তরে ধর্না চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। এ প্রসঙ্গে আন্নামালাই বলেছেন, ‘গণতন্ত্রে প্রতিবাদ করা মৌলিক অধিকার।  কেন সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে এত দেরি করল যে পরিস্থিতি এক চরম উত্তেজনাকর পর্যায়ে (ফ্ল্যাশপয়েন্ট) গিয়ে পৌঁছাল। প্রতিবাদ যখন চরম পর্যায়ে পৌঁছাল, তার আগে কেন অর্থপূর্ণ আলোচনার উদ্যোগ নেওয়া হল না? কিসের অপেক্ষায় ছিলেন আপনারা?’

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর