Operation Sindhu: ইরান থেকে নাগরিকদের উদ্ধারের জন্য ভারতকে ধন্যবাদ নেপাল ও শ্রীলঙ্কার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কা সরকারও ইজরায়েলের সঙ্গে ইসলামিক প্রজাতন্ত্রের চলমান সংঘাতের মধ্যে ইরান থেকে শ্রীলঙ্কার নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সময়োপযোগী সহায়তার জন্য ভারত সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রক শনিবার X-হ্যান্ডেলে একটি পোস্ট মারফ জানিয়েছে, ভারতের অপারেশন সিন্ধু অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে দৃঢ় এবং স্থায়ী অংশীদারিত্বের উপর জোর দেয়।

পোস্টটিতে লেখা হয়েছে, “ভারতীয় নাগরিকদের পাশাপাশি ইরান থেকে শ্রীলঙ্কার নাগরিকদের বের করে আনতে সময়োপযোগী সহায়তার জন্য শ্রীলঙ্কা ভারত সরকারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

 

শনিবারের শুরুতে, ইরানে ভারতীয় দূতাবাস বলেছিল যে তারা নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। নেপাল এবং শ্রীলঙ্কা সরকারের অনুরোধের কারণেই এই প্রচেষ্টা চালানো হচ্ছে।

ভারতীয় দূতাবাসের পকশ থেকে X হ্যান্ডেলে লেখা হয়েছিল, “নেপাল ও শ্রীলঙ্কা সরকারের অনুরোধে, ইরানে ভারতীয় দূতাবাস নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের ইরান ইরান থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাবে।”

 

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী ইরানে অবস্থানরত শ্রীলঙ্কান নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য একটি নোটিশও জারি করেছিলেন আগেই। বিজ্ঞপ্তিতে লেখা ছিল, “ইরানে অবস্থানরত শ্রীলঙ্কান নাগরিকদের জন্য বিজ্ঞপ্তি। বিদেশ, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রক ইরানে অবস্থানরত সকল শ্রীলঙ্কানকে জানাচ্ছে যে, শ্রীলঙ্কা সরকার ভারত সরকারের সঙ্গে ইরান ত্যাগ করতে ইচ্ছুক শ্রীলঙ্কার নাগরিকদের ফ্লাইটের ব্যবস্থা করেছে। ইরান ত্যাগ করতে ইচ্ছুক যে কোনও শ্রীলঙ্কান তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে অথবা নিম্নলিখিত জরুরি যোগাযোগ নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন: +৯৮ ৯০১ ০১৪ ৪৫৫৭; +৯৮ ৯১২ ৮১০ ৯১১৫; +৯৮ ৯১২ ৮১০ ৯১০৯।”

 

সংঘাত-কবলিত ইরানে আটকে পড়া ২৯০ জন ভারতীয়কে নিয়ে আরও একটি বিশেষ বিমান শনিবার রাতে নয়াদিল্লিতে নিরাপদে অবতরণ করেছে। এর ফলে অপারেশন সিন্ধু’র অধীনে মোট ১,১১৭ জনকে ভারতে ফেরানো সম্ভব হয়েছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি