ভুল জন্ম তারিখের নথি দিয়ে আধার কার্ড করলে হবে এফআইআর, জারি নয়া নির্দেশিকা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার আধার কার্ড নিয়ে নয়া নির্দেশিকা জারি হয়েছে। আর তা নিয়ে এখন তুঙ্গে উঠেছে চর্চা। কেউ যদি আধার কর্ডে ভুল বা ভুয়ো নথি দিয়ে জন্ম তারিখ দেন তাহলে এবার তাদের চাপে পড়তে হবে। তবে সেই ভুল সংশোধনের সুযোগ দেবে আধার কর্তৃপক্ষ। যদিও এই সুযোগ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট আধার গ্রাহক বা তার অভিভাবকের নামে এফআইআর করতে পারে আধার কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত এক নির্দেশিকায় আধার কর্তৃপক্ষ এই কথাই জানিয়েছে। এখন বাংলায় এসআইআর পর্ব চলছে। তার মধ্যে এমন নির্দেশিকা আসায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। তবে এই নির্দেশিকা গোটা দেশের জন্যই প্রযোজ্য।

আধার কর্তৃপক্ষের বক্তব্য, মূলত তিনটি কারণে জন্মতারিখ আপডেট বা বদলানোর দরকার হয়। এক, যদি জন্ম তারিখ স্পষ্ট করে আধার কার্ডে লেখা না থাকে। আর সেই সংক্রান্ত নথি আধার কর্তৃপক্ষের ডেটাবেসে না থাকে। দুই, যদি আধার গ্রাহক ভুল জন্ম তারিখ দিয়ে থাকেন অথবা অপারেটর ভুলভাবে নথিভুক্ত করে থাকলে। তিন, যদি কেউ জন্ম তারিখের ভুয়ো নথি পেশ করেন এবং পরে সঠিক নথি দিয়ে তা সংশোধন করেন। কিন্তু যদি ভুলটা আধার কর্তৃপক্ষের হয় তাহলে কী হবে?‌ এই প্রশ্নও উঠছে।

এদিকে আধার কর্তৃপক্ষের নয়া নিয়মে বলা হয়েছে, সদ্যোজাত থেকে ১৮ বছর বয়সের ভারতীয় নাগরিকের আধারের জন্য জন্ম শংসাপত্র বাধ্যতামূলক। যদি ১৮ বছর বা তার বেশি বয়সের কোনও ব্যক্তি আগে জন্ম শংসাপত্র জমা করে থাকেন এবং সেখানে জন্ম তারিখ ভুল থাকে, তাহলে তিনি সংশোধিত জন্ম শংসাপত্র দিয়েই আধার ‘আপডেট’ করতে পারবেন। যদিও ওই শংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বর অপরিবর্তিত থাকতে হবে। এমনকী কোনও ব্যক্তি আগে জন্ম শংসাপত্রের পরিবর্তে অন্য কোনও নথি জমা করে থাকেন এবং সেখানে জন্ম তারিখ ভুল থাকে, সেক্ষেত্রেও সংশোধিত নথি পেশ করে তারিখ বদল করা যাবে।

অন্যদিকে আধার কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল অথবা ভুয়ো নথি দিয়ে নিজের বা সন্তানের আধার কার্ড করিয়ে থাকলে পরে সঠিক নথি দিয়ে জন্ম তারিখ বদলের সুযোগ মিলবে। কিন্তু এক্ষেত্রে প্রথমেই সংশ্লিষ্ট আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে। আর জন্ম তারিখ সংক্রান্ত নথি যাচাই না হওয়া পর্যন্ত আধার কার্ড সক্রিয় হবে না। এমনকী সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি হলফনামা পর্যন্ত জমা করতে হবে। সেক্ষেত্রে আধার গ্রাহক আগে প্রতারণা করেছেন বলে ধরে নিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হতে পারে। অনেক সময় দেখা যায়, সদ্যোজাত থেকে পাঁচ বছরের মধ্যে কোনও শিশুর আধার কার্ড হলে এবং পরে জন্ম তারিখ বদলানোর ক্ষেত্রে নতুন যে জন্ম তারিখ দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী শিশুটির বয়স প্রথমবার আধার এনরোলমেন্টের সময়েই পাঁচ বছর ছাড়িয়ে যায়। আবার ১৫ থেকে ১৮ বছরের মধ্যে আধার আপডেটের সময়ও এমন ঘটে। তাই এবার আধার গ্রাহক বা তাঁর আত্মীয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। এফআইআরও করা হতে পারে। এমনকী সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখ বদলের আর্জি বাতিল করে আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে।

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন