BREAKING: ভারতে মুম্বইয়ে মিলল করোনার XE প্রজাতি   

পাশাপাশি করোনার কম্পা প্রজাতির এক রোগীকে শনাক্ত করা  হয়েছে বলে বৃহন্মুব্বই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Share:

মুম্বই: ভারতে এবার থাবা বসাল করোনার উচ্চ ক্ষমতা সম্পন্ন XE প্রজাতি। পাশাপাশি করোনার কম্পা প্রজাতির এক রোগীকে শনাক্ত করা  হয়েছে বলে বৃহন্মুব্বই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জানানো হয়েছে। ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে একজনের রিপোর্ট XE পজিটিভ আসে। সম্প্রতি ব্রিটেনে করোনার XE  প্রজাতির দেখতে পাওয়া যায়।

অন্যদিকে, মুম্বইয়ে ২৩০ জন করোনা আক্রান্ত রোগীর নমুনা সেরো সমীক্ষায় পাঠানো হয়েছে। তার মধ্যে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি। তবে কারও অক্সিজেনের প্রয়োজন পড়েনি। তাঁদের মধ্যে কাউকে আইসিইউতেও ভর্তি করতে হয়নি বলে জানা গিয়েছে।  

বিজ্ঞানীরা জানিয়েছেন, XE  প্রজাতি ওমিক্রমনের থেকে ১০ গুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ওমিক্রনের দুটো উপপ্রজাতি BA.1 ও BA.2-এর সংমিশ্রনে XE  প্রজাতি তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগের XE  প্রজাতির বিষয়ে ভারত সরকারকে সাবধান করে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, গত বছর ডেল্টার সংক্রমণের যে প্রভাব পড়েছিল ভারতে, সেই ধরনের প্রভাব XE সংক্রমণের ফলে পড়তে পারে।

বিশেষজ্ঞদের সাবধানবানীকে কার্যত উড়িয়ে দিয়ে ভারতে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হয়। যার ফল স্বরূপ ভারতে থাবা বসাল XE। ভারতে করোনার প্রথম বা দ্বিতীয় ঢেউয়ের সময়ও বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধের পরামর্শ দিয়েছিলেন। সেই সময় বাণিজ্যিক দিকটাকে গুরুত্ব দেওয়া হয়। এর ফল হয় মারাত্মক। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ভারত জুড়ে অক্সিজেন, হাসপাতালের বেড, ওষুধের হাহাকার দেখা দেয়। বহু করোনা রোগী অক্সিজেনের অভাবে মারা যায়। অনাথ হয়ে যায় বহু শিশু। ভারতে করোনার নতুন প্রজাতি শনাক্তের সঙ্গে সঙ্গে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।  

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য