মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ল বিশালাকায় নীলগাই, মায়ের কোলেই মৃত্যু শিশুর

চলন্ত গাড়িতে এসে ধাক্কা নীলগাই-এর, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল গাড়িতে থাকা এক নিষ্পাপ শিশু। ঘটনাটি ঘটেছে, মধ্য প্রদেশের গুণা-শিবপুরী জাতীয় সড়ক ৪৬-এ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা! চলন্ত গাড়িতে এসে ধাক্কা নীলগাই-এর, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল গাড়িতে থাকা এক নিষ্পাপ শিশু। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের গুণা-শিবপুরী জাতীয় সড়ক ৪৬-এ। যেখানে একটি নীলগাই হঠাৎ একটি চলন্ত গাড়িতে ধাক্কা মারায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। আর তখনই গাড়িতে পরিবারের সঙ্গে থাকা শিশুটি প্রাণ হারায়। সূত্রের খবর, গুণার বাসিন্দা সোনু জাট সম্প্রতি তাঁর পরিবারের সঙ্গে হাইওয়ে দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন, তখনই হঠাৎ একটি নীলগাই তাঁদের গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে। গাড়ি এবং নীলগাইয়ের মধ্যে সংঘর্ষ এতটাই তীব্র ছিল, গাড়ির কাঁচ ভেঙে যায়।

যে গাড়িতে থাকা শিশু আনিয়া ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে। মকর সংক্রান্তি উদযাপনের জন্য সোনু তাঁর পরিবারের সঙ্গে গুনা থেকে মাগর্ধা গ্রামে যাচ্ছিলেন, ঠিক সেই সময় একটি নীলগাই জঙ্গল থেকে দৌড়ে আসে এবং গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে। নীলগাইটির সঙ্গে গাড়ির সংঘর্ষে জানালা ভেঙে যায়। সেই সময় শিশুটি তাঁর মায়ের কোলে বসেছিল। এই সংঘর্ষে ভাঙা কাঁচে লেগে নিষ্পাপ শিশুটির মাথা ফেটে যায়, শরীরে একাধিক আঘাত লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তানিয়া মারা যায়। এই দুর্ঘটনার ফলে শিশুটির বাবা-মাও আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

এরপর ক্যান্টনমেন্ট পুলিশ দুর্ঘটনার বিষয়ে বন বিভাগকে অবহিত করে, যার পরে বন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনায় বন দফতরের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, গাড়িটি যখন মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে দুটি নীলগাই জঙ্গল থেকে বেরিয়ে গাড়ির সামনে এসে পড়ে, যার মধ্যে একটি গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। গাড়ির কাচ ভেঙে ভেতরে আটকা পড়ে। দুর্ঘটনাটি ছিল ভয়াবহ, যার ফলে মেয়েটির মৃত্যু হয়। খবর পেয়ে বন বিভাগের দলও ঘটনাস্থলে পৌঁছায়। রেঞ্জার এবং বন বিভাগের দল নীলগাইটিকে উদ্ধার করে একটি উদ্ধারকারী গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যায়। নীলগাইটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে তৃণমূল পেল শূন্য, বিজেপির স্কোর ১৭

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত