বেগুনি পাড়ের সাদা শাড়িতেই বাজেট পেশ অর্থমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের পর আজই পেশ হতে  চলেছে পূর্ণাঙ্গ বাজেট । সকলের নজর থাকবে করছাড় থেকে নারীকল্যাণে প্রকল্প, রেলে বরাদ্দ থেকে মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি না অস্বস্তি এই সকল দিকে।     রেকর্ড গড়ে এদিন  সপ্তমবার বাজেট পেশ  করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে প্রতিবারের মত এবারও  নজর কাড়ল অর্থমন্ত্রীর পোশাক। এদিন  তাঁর পরনে ছিল  ক্রিম রঙের শাড়ি, বেগুনি রঙের পাড়। তাঁর ব্লাউজের রঙও গাঢ় বেগুনি রঙের। আর হাতে লাল ট্যাবলেট । এই হল অর্থমন্ত্রীর বাজেট-পোশাক। 

মোদি জমানায়   ২০১৯ সাল থেকে অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করে থাকেন  নির্মলা সীতারমণ। প্রতিবারই আলোচনার শীর্ষে থাকে কী রঙের শাড়ি পড়ে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। ২০১৯ সালে প্রথমবার বাজেটের সময় নির্মলা পরেছিলেন গোলাপী সিল্কের শাড়ি ।  ২০২০ সালে বাজেটের সময় অর্থমন্ত্রী একটি হলুদ সিল্কের শাড়ি পরেছিলেন। এই শাড়িও বেশ প্রশংসিত হয়েছিল।

 ২০২১ সালে করোনা মহামারির সময় নির্মলা বাজেট পেশের দিন পরেছিলেন  লাল পাড় সহ একটি অফ-হোয়াইট শাড়ি। ২০২২ সালে বাজেটের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পড়েন ওড়িশার বিখ্যাত বোমকাই শাড়ি। বাদামি রঙের শাড়িতে মেরুন ও রুপোলি সুতোর কাজ ছিল। ২০২৩ সালে নির্মলা বাজেট পেশ করার জন্য একটি ঐতিহ্যবাহী লাল শাড়ি পরেছিলেন।   আর চলতি বছর ফেব্রয়ারি মাসে অন্তর্বর্তী বাজেট পেশের দিন নির্মলা পড়েন  নীল রঙের তসর সিল্কের শাড়ি। বলা বাহুল্য, অর্থ মন্ত্রীর  শাড়ি  বিশেষ প্রশংসনীয়। কখনও সম্বলপুরী, কখনও বোমকাই, কখনও আবার কাঁথাস্টিচ – বাজেটের দিন অর্থমন্ত্রীর পোশাক সবসময়েই নজর কেড়েছে।

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ