পর্যটনশিল্পে পরিকাঠামোগত উন্নয়নে জোর নির্মলার

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার অন্তর্বর্তী প্রস্তাবিত বাজেটে পর্যটন শিল্পে পরিকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লাক্ষাদ্বীপ সহ বিভিন্ন দ্বীপপুঞ্জে পর্যটন পরিকাঠামো তৈরি করা যায়, সেবিষয়ে এদিন জোর দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এদিন এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, পর্যটন শিল্পে বিকাশ ঘটাতে বন্দর সংযুক্তিকরণ ও পরিকাঠামোগত উন্নতির ওপর জোর দেওয়া হচ্ছে। এরফলে আগামীদিনে ব্যাপক কর্মসংস্থান হবে। এদিন অর্থমন্ত্রীর কথায় উঠে আসে পর্যটনশিল্পে ধর্মীয় স্থানকে ব্যবহার করার প্রসঙ্গও। স্থানীয় উদ্যোগপতিরা যাতে এই সব ধর্মীয়স্থানে বিনিয়োগ করে, সেজন্য বিনিয়োগকারীদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন নির্মলা।

এদিন অর্থমন্ত্রী পর্যটনশিল্পের প্রসঙ্গে টেনে জানান, প্রতিটি রাজ্যই যাতে পর্যটনকেন্দ্রগুলিকে গড়ে বিশেষ উদ্যোগ নেয়, সেইজন্য রাজ্যগুলিকে সহযোগিতা করা হবে। পর্যটনকেন্দ্রগুলিকে যাতে বিশ্বমানের করা যায়, সেইজন্য রাজ্যগুলিকে আর্থিক সাহায্য করা হবে। দীর্ঘমেয়াদি বিনা সুদে ঋণ দেওয়া হবে রাজ্যগুলিকে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষণে উঠে আসে সফলভাবে শেষ হওয়া জি ২০ সম্মেলনের প্রসঙ্গও। এই প্রসঙ্গে নির্মলা সীতারামন জানান, দেশের মোট ৬০টি জায়গায় ঘুরে ঘুরে জি ২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন বৈচিত্র্য বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। সারা বিশ্বের কাছে দেশের বিভিন্ন বৈচিত্র্য সমাদৃত হওয়ায় এর প্রভাব পর্যটন শিল্পের ওপরও পড়বে।

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক