চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজপেয়ীর প্রসঙ্গ তুলে মোদিকে বিঁধলেন নীতীশ

নিজস্ব প্রতিনিধি, পটনা : অটলবিহারী বাজপেয়ী কীভাবে সরকার চালাতেন, সেই প্রসঙ্গ তুলে পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গতকালই মোদি বিরোধীদের তোপ দেগে বলেছিলেন, দুর্নীতি ধামাচাপা দিতেই বিরোধীরা একজোট হচ্ছে। আজ নীতীশ এর জবাবে বিজেপির সরকার ভাঙার ষড়যন্ত্রকে সামনে আনেন।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালায় বলেন, ‘‘সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই জাতীয় রাজনীতিতে মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। একছাতার তলায় আসছে বিরোধীরা।’’ এই অভিযোগের সরাসরি জবাব না দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী বিজেপিরই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টানেন।   তিনি বলেন, ‘‘আমার সৌভাগ্য হয়েছিল  যে, বাজপেয়ীজীর মতো একজনের সঙ্গে কাজ করার। তিনি সবার কথা শুনতেন। সবার দিকে তাঁর সমান দৃষ্টি ছিল।’’ এরপরই তিনি বলেন, ‘‘কেন দুর্নীতিবাজদের রক্ষা করা হবে? বিহারে দুর্নীতিবাজদের কোনও ঠাঁই নেই। কিন্তু যাঁরা সরকার ভাঙতে ওস্তাদ, তাঁরা বিষয়টি নিয়ে মুখ খুলছেন না কেন?’’ বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলির মূল অভিযোগ, সিবিআই-ইডির ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে বিরোধী দলগুলির সরকার ফেলতে মরিয়া। কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে এই কায়দাতেই সরকার গড়েছে বিজেপি। সম্প্রতি দিল্লিতেও তারা আপ সরকারকে ফেলতে সচেষ্ট হয়েছিল বলে অভিযোগ। এবার গেরুয়া বাহিনীর নজরে ঝাড়খণ্ড রয়েছে বলে অভিযোগ উঠছে।

বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিহারে সরকার গড়ার পর নীতীশ বিজেপির চক্ষুশূল হয়েছেন। তার উপর দিনকয়েক আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও পটনায় এসে নীতীশের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই মুখ্যমন্ত্রীর আলোচনায় মোদি বিরোধী জোট নিয়ে আলোচনা হয়। তারপরই বিজেপি নীতীশের উপর আরও ক্ষিপ্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।         

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ