ন্যান্সি পেলোসির স্বামীর হামলাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির উপর হামলাকারী ডেভিড ডেপাপেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ক্যালিফোর্নিয়া স্টেট আদালত। আদালত জানিয়েছেন, ডেভিড ডেপাপে প্যারোল (শাস্তির নির্দিষ্ট সময়ের আগেই শর্তাধীন মুক্তি) পাবেন না।

এদিকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রসঙ্গে সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গুরুতর অপহরণ ও অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে ডেভিড। তাই প্যারোল পাবেন না তিনি। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ডেভিড ডেপাপেকে। ৪৪ বছর বয়সী ডেভিড ডেপাপে ইতিমধ্যেই ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। সবগুলোতেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তবে ডেভিড ডেপাপে কখনোই হামলার জন্য ন্যান্সি পেলোসির পরিবারের কাছে ক্ষমা চাননি।

এই হামলার ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের অক্টোবরে। আমেরিকার প্রতিনিধি পরিষদের প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে সম্ভাব্য হত্যা করতে চেয়েছিল ডেভিড ডেপাপে। একদিন হাতুড়ি নিয়ে সান ফ্রান্সিসকোয় ন্যান্সি পেলোসির বাড়িতে হামলা চালান। ৮২ বছরের পল পেলোসি হামলার সময় বাড়িতে একা ছিলেন। তাঁর স্ত্রী ন্যান্সি পেলোসি হামলার সময় ওয়াশিংটনে ছিলেন। হামলার পরে গুরুতর আহত হয়েছিলেন পল পেলোসি। তিনি মাথায় ও হাতে আঘাত চোট পেয়েছিলেন। হাসপাতালে ভর্তি করানোর পর তাঁর অস্ত্রোপচারও করাতে হয়েছিল।

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য