বিবাহিত মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে সহবাস, গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিয়ের পরেই তো প্রেমটা মাখোমাখো হয়…’ পরাণ যায় জ্বলিয়া রে ছবিতে শুভশ্রীর বলা এই ডায়লগ সিনেমার পর্দায় পরকীয়াকে প্রশয় দিয়েছিল ঠিকই, কিন্তু বাস্তবের মাটিতে বিবাহ বর্হিভূত সম্পর্কের কারণে করুণ পরিণতির শিকার হলেন পূর্ব বর্ধমানের(East Barddhaman Incident) এক গৃহবধূ। বিয়ের পরেও বিবাহ বর্হিভূত সম্পর্কে(Extra Marital Affair) জড়িয়ে পড়েন তিনি, এরপরই তাঁর জীবনে নেমে আসে বিপর্যয়।

আরও পড়ুনঃ ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, ব্যস্ত দিনে ব্যাহত যান চলাচল

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ ঘণ্ডঘোষের বাসিন্দা। বছর দুই আগে তাঁর আলাপ হয় আশরাফুলের সঙ্গে। উভয়ের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক। বিবাহিত ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি(Marriage Proposal) দিয়ে একাধিকবার ধর্ষণ(Rape) করেন অভিযুক্ত আশরাফুল। এখানেই শেষ নয়। নির্যাতিতা মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে তাঁর থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং তিন ভরি সোনার গয়না হাতিয়ে নেন আশরাফুল।

আরও পড়ুনঃ বাজি কিনে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু বাইক চালকের

নির্যাতিতা মহিলা নিজের ভুল স্বীকার করে বলেন, আশরাফুলের বিয়ের প্রতিশ্রুতি পেয়ে তিনি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে উঠেছিলেন। গত ২১শে অক্টোবর মহিলার বাপের বাড়িতে যান আশরাফুল। উভয়ের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে মনোমালিন্য শুরু হলে মহিলাকে মারধর করা শুরু করেন আশরাফুল। এমনকি মহিলাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টাও করেন অভিযুক্ত যুবক। মহিলার চিৎকার শুনে বাপের বাড়ির লোক ছুটে এলে সেখান থেকে চম্পট দেয় আশরাফুল। তবে যাওয়ার সময় মহিলাকে প্রাণে মারার হুমকি দিয়ে যায় অভিযুক্ত। ঘটনার পরই খণ্ডঘোষ থানার দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা। পুলিশি তৎপরতায় মাত্র কয়েক দিনের মধ্যেই খুঁজে বের করা হয়েছে আশরাফুল লায়েক ওরফে সাদ্দামকে। আগামী ১২ই নভেম্বর পর্যন্ত অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারী মহিলার গোপন জবানবন্দি নথিভুক্ত করার কাজ ইতিমধ্যেই শেষ করেছে পুলিশ।

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ