চার দিন আগেই মৃত্যু, ছেলের নিথর দেহ আগলে রাখলেন দৃষ্টিহীন বাবা–মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চোখে দেখতে  পান না বাবা – মা।  তাই ছেলের যে মৃত্যু হয়েছে তা তাঁরা টের পাননি। স্থানীয় বাসিন্দারা ঘর থেকে দুর্গন্ধ পেতেই সন্দেহ হয়। পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ   ঘটনাস্থলে গিয়ে বন্ধ ঘর থেকে উদ্ধার করে নিথর ৩০ বছরের এক যুবকের দেহ। ঘরে ঢুকে পুলিশ  তখন যুবকের দেহ  আগলে বসে আছেন অন্ধ বাবা – মা। এমনই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদে।

এই ঘটনা প্রসঙ্গে নাগোলে থানার এসএইচও এ সূর্য নায়েক জানিয়েছেন,  টানা চার- পাঁচ দিন আগে  ওই যুবকের  ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে । তবে টের না পেয়েই ছেলের জন্য মাথার কাছে জল নিয়ে বসে থাকেন বৃদ্ধ দম্পতি। শুধু তাই নয় টানা  চার দিন ধরে না খেতে পেয়ে অচৈতন্য হয়ে পড়েন দম্পতি। তা ছাড়া তাঁদের নড়াচড়ার ক্ষমতাও ছিল না। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

তদন্তে পুলিশ জানতে পারে, দম্পতির জ্যেষ্ঠ পুত্র প্রদীপ কিছুটা দূরেই অন্য একটি বাড়িতে থাকেন। খবর যায় তাঁর কাছেও।  বর্তমানে বৃদ্ধ দম্পতিকে পুলিশের তরফে দেখভাল করা হচ্ছে। তবে কী করে ওই যুবকের মৃত্যু হল তা এখন জানা যায়নি।

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে

পুরসভা নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষকে আবার তলব করল ইডি, কবে হাজিরা?‌

কম ভাড়ার লোভে নাবালিকাকে যৌন নির্যাতন! মার্কিন হোটেলে গ্রেফতার ভারতীয় কর্মী

চুক্তি না হলে ইরানের উপরে ফের হামলা, হুমকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

‘তোমাকে খুব মনে পড়ে’, ঋতুপর্ণ ঘোষের প্রয়াণদিবসে আবেগঘন বার্তা ঋতুপর্ণা সেনগুপ্তের

‘আমরা তো ডান্ডা-গুলিই খেলতে পারি না ‘, বৈভবকে সান্ত্বনা অমিতাভ বচ্চনের

পুরনো মামলায় গ্রেফতার টিটাগড় পুরসভার প্রাক্তন কাউন্সিলর

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

‘‌গুজবে কান দেবেন না’‌, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

২০০ কোটির গণ্ডি পেরিয়েও ধাক্কা! হঠাৎ কেন নবম দিনে কমল ‘দৃশ্যম ৩’-র আয়?

‘এই সরকারকে কোনও দল নিয়ন্ত্রণ করবে না,’ স্পষ্ট বার্তা শমীকের