২০২৪ সাধারণ নির্বাচন: বিরোধী ঐক্যে শান দিতে কুমার ও কেজরিওয়ালের বৈঠক

বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলির জোটকে শক্তিশালী করতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে বৈঠক করলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার (Bihar Chief Minister Nitish Kumar)। রবিবার দিল্লিতে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)।

দিল্লির আমলা বদলি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে দিল্লির সরকার শেষ সিদ্ধান্ত নেবে বলে যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, মোদি সরকার সর্বোচ্চ আদালতকে অমান্য করে সেই বিষয়ে নিজেরা অধ্যাদেশ এনেছে। সেই অধ্যাদেশটি লোকসভা ও রাজ্যসভায় পাশ হলেই আইনে পরিণত হবে। কিন্তু লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় তা নেই। এদিন নিতীশ কুমারের সঙ্গে এই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, নিতীশ কুমার আমাদের পূর্ণ সমর্থন দিয়েছেন। একসঙ্গে লড়াই চলবে।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দিল্লির প্রতি কেন্দ্র সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করব। আমি অনুরোধ করেছি যে সমস্ত অ-বিজেপি দলগুলি একত্রিত হলে, অধ্যাদেশটি একটি বিলের আকারে রাজ্যসভায় আটকে যেতে পারে। উচ্চকক্ষে আটকে গেলে এটি একটি সেমিফাইনাল হবে। সারা দেশে একটি বার্তা যাবে যে বিজেপি ২০২৪ সালে ফিরতে পারবে না।’ পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার কেন্দ্রের পদক্ষেপের নিন্দা করে দিল্লি সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন। একটি নির্বাচিত সরকারের কাছ থেকে মোদি সরকার যেভাবে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তা নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি।

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া