বুধবার দুপুর দুটোয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতীশের

এদিন সন্ধেতেই নতুন সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে আর্জি পেশ করেছিলেন তেজস্বী যাদব।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিজেপির (BJP) সঙ্গে সম্পর্ক ত্যাগ করা নীতীশ কুমার (Nitish Kumar) আগামিকাল দুপুর দুটোয় রাজভবনে অষ্টমবার মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেবেন। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় জনতা দলের (RJD) পক্ষ থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে। আগে জেডিইউয়ের (JDU)  পক্ষ থেকে জানানো হয়েছিল, বিকেল চারটেয় নীতীশকে (Nitish Kumar) মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল (Governor) ফাগু চৌহান (Phaghu Chouhan)। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) হিসেবে শপথ নেওয়ার কথা আরজেডি নেতা তেজস্বী যাদবের (Tejaswi Yadav)।

সূত্রের খবর, আগামিকাল মুখ্যমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিতে পারেন। সূত্রের খবর, জোট শরিক দলগুলির শীর্ষ নেতারা ইতিমধ্যেই সম্ভাব্য মন্ত্রিসভা চূড়ান্ত করতে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছে আগামিকাল বিভিন্ন দল থেকে মোট ৩৬ জন মন্ত্রী হিসেবে শপথ নেবেন। তার মধ্যে জেডিইউ ও রাষ্ট্রীয় জনতা দল থেকে ১৪ জন করে, কংগ্রেসের পক্ষ থেকে চার জন, বামেদের পক্ষে তিনজন ও জিতনরাম মাঝির হিন্দুস্থান আওয়াম মোর্চার পক্ষ থেকে একজন ঠাঁই পেতে চলেছেন।

অন্যদিকে, এদিন রাতেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির সঙ্গে ফোনে কথা বলেছেন নীতীশ কুমার। আগামী শুক্রবার তাঁর দিল্লি যাওয়ার কথা। দিল্লিতে গিয়ে দুজনের সঙ্গেই বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে বিজেপির বিজয়রথ আটকানোর কৌশল নিয়েও সোনিয়া ও রাহুলের সঙ্গে আলোচনা করতে চাইছেন নীতীশ। তাঁর দিল্লি সফরে সঙ্গী হতে পারেন আরজেডি নেতা তেজস্বী যাদবও।

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছরই বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি