INDIA বলা যাবে না, বলতে হবে আইএনডিআইএ, ফরমান বিজেপিতে

INDIA বলা যাবে না, বলতে হবে আইএনডিআইএ, এমনই অঘোষিত ফরমান নাকি জারি হয়ে গিয়েছে বিজেপিতে। নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁরাই নাকি সাচ্চা দেশভক্ত। দেশপ্রেমিক। রাষ্ট্রবাদী। জাতীয়তাবাদী। আর তাঁরাই কিনা দেশের নাম উচ্চারণে হোঁচট খাচ্ছেন। হ্যাঁ সত্যিই শুনছেন। INDIA বলা যাবে না, বলতে হবে আইএনডিআইএ, এমনই অঘোষিত ফরমান নাকি জারি হয়ে গিয়েছে বিজেপিতে। সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। ২৪’র যুদ্ধের(General Election 2024) লক্ষ্যে বিজেপি(BJP) বিরোধী মহাজোট যে ক্রমশ নরেন্দ্র মোদি(Narendra Modi) ও বিজেপির কাছে গলার ফাঁস হয়ে চেপে বসছে সেটা নিত্যদিন তাঁরাই প্রমাণ করে দিচ্ছেন। এই জোটের ভয়ে এখন খোদ প্রধানমন্ত্রীর(Prime Minister of India) হৃদকম্প থেমে যাওয়ার উপক্রম হয়েছে। স্বপনে শয়নে নয়নে তাঁর ভয় চেপে বসেছে। গদি হারাবার ভয়। ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয়। আর তাই এবার তাঁর অস্বস্তি কাটাতে বিজেপিতে জারি হয়ে গিয়েছে ফরমান, তবে সেটা অঘোষিত ভাবেই। বিরোধী জোটকে INDIA বলা যাবে না, বলতে হবে আইএনডিআইএ।

আরও পড়ুন বঙ্গে এবার ঋণ বিপ্লব, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ৩০ হাজার কোটি টাকা

বিজেপি সূত্রেই জানা গিয়েছে, সোম রাতের বৈঠকে খোদ প্রধানমন্ত্রী নাকি দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন বিরোধী জোটকে কোনভাবেই INDIA বলা যাবে না, তা ভেঙে ভেঙে উচ্চারণ করে বলতে হবে আইএনডিআইএ। কিন্তু প্রশ্ন হচ্ছে এত ভয় কিসের? সামান্য তো একটা জোট মাত্র। প্রধানমন্ত্রীর তো ছাপান্ন ইঞ্চির ছাতি। প্রধানমন্ত্রী আর তাঁর অনুগামীরা বাদে দেশে যারা আছে তাঁরা তো সবাই দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, জঙ্গি, পাকিস্তানি, সন্ত্রাসবাদী, সিমি, মুজাহিদ্দিন। তাঁদের এত ভয় পাওয়ার কারণ কী? নাকি বুঝে গিয়েছেন, ক্ষমতা হারাবার সময় চলে এসেছে। ২৪’র ভোটে INDIA-ই জিতবে। বুঝে গেলে ভালো। আর বুঝেও না বোঝার ভান করে থেকে গেলে সেটা আরও ভাল। অনেকেই আছেন যারা জেগে জেগে স্বপ্ন দেখেন। অনেকেই আছেন যারা জেগে ঘুমোন। ছাপান্ন ইঞ্চি ছাতিওয়ালার যদি সেই অবস্থা হয় তাহলে কিছু বলার নেই অবশ্যই। কেননা গোটা দেশ দেখছে, মণিপুর জ্বলছে আর দেশের প্রধানমন্ত্রী ঘুমোচ্ছেন। তাঁর সরকারও ঘুমোচ্ছে।  

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন