পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি তুঙ্গে, ব্রিকস বৈঠকে অংশ নিচ্ছেন না জয়শঙ্কর-ডোভাল

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল আগামী ৩০ এপ্রিল ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। উভয় দেশের মধ্যেই কূটনৈতিক সম্পর্কের ছেদ ঘটেছে। স্থগিত করা হয়েছে একাধিক চুক্তি। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। তাতেই গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এর প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু জল’ চুক্তি স্থগিত করেছে। অন্যদিকে পাকিস্তানও ভারতের সঙ্গে সম্পাদিত ‘সিমলা চুক্তি’ বাতিল করেছে।

এই পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল আগামী ৩০ এপ্রিল ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের অনুপস্থিতিতে ভারতীয় ব্রিকস শেরপা বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

পহেলগাঁও হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানাগুলির বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে। ভারতের নিরাপত্তার জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ব্রাজিলে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে ১১ টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা যোগ দেবেন। এই সভার মূল উদ্দেশ্য হল, জুলাই মাসে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের এজেন্ডা প্রস্তুত করা এবং চূড়ান্ত করা। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু অর্থায়ন, সীমান্তবর্তী অর্থ প্রদানের উদ্যোগ এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সংস্কারের মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার মতো আন্তর্জাতিক বিষয়গুলি নিয়েও আলোচনা হবে।

 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?