বন্ধুর পাশে দাঁড়াতে ৩৭ লাখের গাড়িকেই দোকান বানালেন জার্মানি ফেরত বিজ্ঞানী

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধুত্বের আলাদা কোনো সংজ্ঞা হয় না, এটি অনুভূতির, বিশ্বাসের এবং নিঃস্বার্থ ভালোবাসার এক অমূল্য বন্ধন। প্রকৃত বন্ধু এমনই হয়, যে প্রয়োজনে নিজের সবকিছু ত্যাগ করতেও পিছপা হয় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও সেই সত্যকেই তুলে ধরেছে। ভিডিওটিতে দেখা গিয়েছে জার্মানি ফেরত এক বিজ্ঞানী তার বন্ধুকে সাহায্য করার জন্য অভিনব উদ্যোগ নিয়েছেন। ৩৪ লাখ টাকার দামী গাড়ি ব্যবহার করে তিনি রাস্তায় বেকারির পণ্য বিক্রি করছেন। সাধারণত এমন গাড়ি বিলাসবহুল জীবনযাপনের প্রতীক হলেও, এই বিজ্ঞানী সেটিকে ব্যবহার করেছেন বন্ধুর কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য। ভাইরাল হওয়া সেই ভিডিও সকলের মনোযোগ আকর্ষণ করেছে। 

ভিডিওটি গুরগাঁওয়ে সেক্টর ৩১ মার্কেটের বলে জানা গিয়েছে। যেখানে দাবি করা হয়েছে যে, যিনি পণ্য বিক্রি করছেন তিনি জার্মানি থেকে ফেরা একজন চিকিৎসা গবেষণা বিজ্ঞানী। তিনি তাঁর এক বন্ধুকে সাহায্য করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন। ভিডিওটি ইনস্টাগ্রামে @otherharsh (হর্ষ চৌহান) শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “এক বন্ধু এমনও হয়।।” ভিডিওটিতে ওই ব্যক্তিকে তার দামি গাড়ির ডিকি খুলে বিক্রির জন্য বেকারি পণ্য সাজিয়ে রেখেছেন। ভিডিওটি রেকর্ড করার সময় হর্ষ চৌহানকে বলতে শোনা যায়, তিনি জার্মানিতে একজন চিকিৎসা গবেষণা বিজ্ঞানী। এখন, তাঁর বন্ধুকে সমর্থন করার জন্য, তিনি তাঁর ৩৭ লাখের গাড়ির ডিকি থেকে পণ্য বিক্রি করছেন।”

 

View this post on Instagram

 

A post shared by Harsh Chauhan • Raw Life (@otherharsh)

জার্মানি ফেরত ওই বিজ্ঞানীকে অবধেশ নামে চিহ্নিত করা হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে  দাবিগুলোর সত্যতা নিশ্চিত করেছেন তিনি। অবধেশ বলেছেন, গত তিন বছর ধরে তিনি জার্মানিতে একজন চিকিৎসা বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে তিনি তাঁর চাকরি থেকে সাময়িক বিরতি নিয়েছেন। বর্তমানে তিনি তাঁর এক বন্ধুকে ‘চটকারা অন হুইলস’ (Chatkaraa on Wheels) নামের একটি ছোটখাটো খাবারের ব্যবসা দাঁড় করাতে সহায়তা করছেন। গুরগাঁওয়ে বেকারি পণ্য বিক্রির জন্য তিনি তাঁর নিজের গাড়িটিকেই একটি অস্থায়ী দোকান হিসেবে ব্যবহার করছেন। তিনি বলেছেন, “ভারতে আমার বন্ধুর ব্যবসার সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেলে, আমি আবার জার্মানিতে ফিরে যাব,।” তিনি আরও জানান যে, এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে আনুমানিক পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। অবধেশ জানান, বর্তমানে তাঁর মূল লক্ষ্য হল তাঁর বন্ধুর আয়ের একটি স্থিতিশীল উৎস তৈরি করতে সহায়তা করা।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩