শরীর থেকে  বিচ্ছিন্ন মাথা, হাত-পা কুচি কুচি করে কেটে খুন যুবককে, হাড়হিম কাণ্ড ওড়িশায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুরানো শত্রুতার জেরে ঘটল মর্মান্তিক পরিণতি । শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে, হাত- পা কেটে  নৃশংসভাবে খুন হলেন   এক যুবক । নতুন বছরের শুরুতেই  ওড়িশার ঢেনকানাল জেলার বাসোই গ্রামে ঘটে এই ঘটনা । জানা গিয়েছে, নিহত ব্যক্তি হলেন ২৮ বছরের  রাকেশ শেঠি । তাঁকে খুন করেছে পাড়ার এক প্রতিবেশী সরোজ বিসওয়াল ।

স্থানীয়রা জানিয়েছেন, রাকেশ শেঠির সঙ্গে সরোজের দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। আর সেই বিবাদের জেরেই সোমবার বিকেলে বাড়ি ফেরার পথে রাকেশের ওপর আচমকাই হামলা চালায় সে । প্রথমে বাঁশের লাঠি দিয়ে মাথায় মেরে  অজ্ঞান করা হয় । এরপর  কুড়াল দিয়ে তার দেহ টুকরো টুকরো করে দেয়  । এই ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। জানা গিয়েছে, শুধু রাকেশ নয় এরআগে তাঁর স্ত্রী এবং সন্তানের ওপর হামলা চালিয়েছে সরোজ ।

খবর পেয়ে কামাখ্যানগর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) জ্ঞান রঞ্জন মিশ্র এবং পরজং ইন্সপেক্টর ইনচার্জ (আইআইসি) প্রিয়ব্রত দাস ঘটনাস্থলে পৌঁছিয়েছে   । দায়ের হয়েছে একটি হত্যা মামলা। অভিযুক্তকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি । পুলিশের তরফে জানান হয়েছে, অভিযুক্ত ও নিহত দুজনই একই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে পুরনো শত্রুতা ছিল।  আর সেইজন্য রাকেশকে হত্যা করেছে সরোজ। স্থানীয়দের করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।  ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, ধরা পড়ল ভিডিওতে

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচি

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের