দলকে ডুবিয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নবীন ঘনিষ্ঠ পান্ডিয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা ভোটে ভরাডুবির পর এবার রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের ঘনিষ্ঠ ভি কে পাণ্ডিয়ান। উল্লেখ্য, ২৪ বছর পর ওড়িশায় ক্ষমতাচ্যুত হয় বিজু জনতা দল। বিজু জনতা দল ক্ষমতাচ্যুত হওয়ার পরই আঙুল ওঠে এই নবীন ঘনিষ্ঠ প্রাক্তন আমলার দিকেই।

বিজু জনতা দলের পরাজয়ের পর রবিবার নবীন ঘনিষ্ঠ ভি কে পাণ্ডিয়ানের একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। ভিডিও বার্তায় পাণ্ডিয়ান জানিয়েছেন, ‘আমি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি। আমার আসল উদ্দেশ্য ছিল নবীন পট্টনায়ককে সাহায্য করা। যদি কেউ আমার আচরণে আঘাত পান, তাহলে আমি দুঃখপ্রকাশ করছি। যদি আমার উপস্থিতি বিজেডির হারের কারণ হয়, তাহলে আমি দুঃখিত।‘

এর আগে অবশ্য প্রাক্তন ওই আমলার পাশে দাঁড়িয়েছিলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক। পাণ্ডিয়ান প্রসঙ্গে বলতে গিয়ে নবীন জানিয়েছিলেন, ‘পা্ণ্ডিয়ান খুবই সৎ ও দক্ষ অফিসার। গত ১০ বছর ধরে প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। করোনা মহামারীর সময়ে দুর্দান্ত দায়িত্ব পালন করেছিলেন পাণ্ডিয়ান। এরপর প্রশাসনিক পদ থেকে অবসর নিয়ে বিজু জনতা দলে যোগ দেয় সে। কিন্তু দলে যোগ দেওয়ার পর উনি কোনও পদ নেননি। এবারের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। আমার উত্তরাধিকার যে পাণ্ডিয়ান, সেকথা ঠিক নয়। আসলে আমার উত্তরাধিকার কে হবেন, সেটা ওড়িশার মানুষ ঠিক করবেন।‘ নবীন পট্টনায়কের এই বিবৃতির আসার পরও বিজু জনতা দলের হারের পিছনে অনেকেই প্রাক্তন আমলা ভি কে পাণ্ডিয়ানকেই দায়ী করেছেন। শেষ পর্যন্ত সক্রিয় রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন নবীন ঘনিষ্ঠ এই প্রাক্তন আমলা। উল্লেখ্য, এবারে নবীন পট্টনায়ককে ক্ষমতাচ্যুত করে ওড়িশায় ক্ষমতায় আসে বিজেপি।

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

বাড়িতেই ঠাকুরবাড়ির ‘ইলিশ ট্রামফ্রেডো’-র স্বাদ পেতে চান? রইল রেসিপি

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ