যৌন হেনস্থার অভিযোগে কলেজেই গায়ে আগুন, মৃত্যু ওড়িশার তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বালেশ্বর : অবশেষে হার মানলেন ওড়িশার বালেশ্বরের নির্যাতিতা। দীর্ঘ লড়াই চালিয়ে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বালেশ্বরের বিএড কলেজে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই তরুণী। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল ওড়িশার এইমস হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল নির্যাতিতার। সোমবার রাত ১১.৪৬ নাগাদ মৃত্যু হয় ওই নির্যাতিতার।

হাসপাতালে বাঁচার জন্য লড়াই করছিলেন। কিন্তু সেই লড়াইয়ের কাছে হার মানতে হল তাঁকে। এইমসের  চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন যে তাঁর দেহের অধিকাংশই পুড়ে গিয়েছে। প্রায় ৯০ শতাংশই পুড়ে গিয়েছিলেন ওই তরুণী। তিন দিনের যমে-মানুষে লড়াইয়ে জয় হয়েছে যমরাজের। সোমবারই শেষ নিঃশ্বাস ত্যাগ করে জীবন থেকে মুক্তি পেয়েছেন নির্যাতিতা।

প্রসঙ্গত,ফকির মোহন অটোনোমাস কলেজের বিএডের ছাত্রী সে। কলেজের বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ সমীর কুমার সাহুর  বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন তিনি। ছাত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বিভাগীয় প্রধান তার জন্য হেনস্থা করছে। বিষয়টি নিয়ে কলেজের প্রিন্সিপাল এবং পুলিশকেও জানিয়েছিলেন। কিন্তু কোন লাভ পায়নি সে। ৭ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু তা হয়নি। গত শনিবার প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছিলেন ওই ছাত্রী। তারপরেই কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বালেশ্বর জেলা হাসপাতালে এবং পরে ভুবনেশ্বর এইমসে স্থানান্তরিত করা হয়। ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে সোমবার তার মৃত্যু হয়। অন্যায়ের প্রতিবাদ করেছিলেন গায়ে আগুন দিয়ে। সেই প্রতিবাদেই মৃত্যু হল ওই ছাত্রীর।

নির্যাতিতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মোহন চরণ মাঝি। পাশাপাশি নির্যাতিতা মৃ তরুণীর পরিবারকে আশ্বাস দিয়েছেন অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ বারবার অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল। ।দি অভিযোগ প্রত্যাহার না করা হয়, তাহলে নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ভয় দেখানো হয়েছে।

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

‘২০২৬ আমার জন্যে খুবই ব্যস্ত বছর, অন্য কিছু ভাবছি না’, রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন হুমা

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর