ওড়িশার নির্যাতিতা ছাত্রী ১০ দিন আগেই আত্মহত্যার হুমকি দিয়েছিল, ঘুম ভাঙেনি বিজেপি সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: তিনদিনের যমে মানুষে টানাটানি শেষ। হার মেনেছেন ওড়িশার বালেশ্বরের নির্যাতিতা। দীর্ঘ লড়াই চালিয়ে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বালেশ্বরের বিএড কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই তরুণী। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল ওড়িশার এইমস হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল। সোমবার রাত ১১.৪৬ নাগাদ মৃত্যু হয় নির্যাতিতার।

২২ বছর বয়সী বিএডের ছাত্রী আত্মহননের চেষ্টার ১১ দিন আগে কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে চিঠি লিখেছিলেন। সেখানে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এবং সতর্ক করেছিলেন যে যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয় তবে তিনি আত্মহত্যা করবেন। অবশেষে তাই হয়েছে। অধ্যক্ষের অফিসের বাইরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল তরুণীর।

ছাত্রীর বিএডের বিষয় ছিল এডুকেশন। এই বিভাগের প্রধান সমীর কুমার সাহু (যার বিরুদ্ধে নির্যাতিতা যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন) এবং কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির কাছে ১ জুলাই লেখা একটি চিঠিতে তরুণী দাবি করেছিলেন যে সাহুর বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি শৃঙ্খলা কমিটি গঠন করা হোক।

“গত কয়েক মাস ধরে, বিএডের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক সমীর কুমার সাহু, আমাকে মানসিকভাবে হয়রানি করে আসছেন। তিনি সবসময় আমাকে হুমকি দিচ্ছেন যে তিনি আমাকে পাস করতে দেবেন না। তিনি আমার ব্যক্তিগত বিষয়গুলি পর্যন্ত আমার পরিবারকে জানিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বারবার অস্বীকার সত্ত্বেও বিভাগীয় প্রধান  যৌন সুবিধা চাইছেন আমার থেকে। আমি আমার মানসিক শান্তি হারিয়ে ফেলেছি এবং আত্মহত্যার চেষ্টা করেছি। ভবিষ্যতে, যদি কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেয়, তাহলে আমি আত্মহত্যা করব এবং বিভাগীয় প্রধান ও কলেজ কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে।” নির্যাতিতা লিখেছিলেন সেই চিঠিতে।

সতর্কীকরণের চার দিন পরেও কলেজ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়েই নিজের গায়ে নিজে আগুন দিয়ে কলেজ ক্যাম্পাসেই আত্মহননের চেষ্টা করেন তরুণী। তাঁকে প্রথমে বালেশ্বর জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি ঘটায় নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর এইমস-এ। সেখানেই তিনদিনের লড়াই শেষ হয়েছে তরুণীর।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিএড ছাত্রীর মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে সমস্ত দোষীদের কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে। নিহত ছাত্রীর পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গিয়েছিলেন ভুবনেশ্বর এইমসের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে। বার্ন বিভাগে গিয়ে ছাত্রীকে দেখেও এসেছিলেন তিনি। ২২ বছর বয়সী ওই তরুণীর মরদেহ মঙ্গলবার ভোরে বালেশ্বর জেলায় তাঁর গ্রাম পলাশিয়ায় আনা হয়। গ্রামের মেয়ের এমন মৃত্যুকে শোকে ভেঙে পড়ে গোটা গ্রাম। সকলেই ভাসেন চোখের জলে।

ওড়িশার বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে খড়্গহস্ত হয়েছে বিরোধী দলগুলি। বিজেডি এবং কংগ্রেস নির্যাতিতার জন্য ন্যায়বিচার দাবি করেছে এবং বলেছে যে তরুণীর আত্মহত্যা করতে বাধ্য করেছে সিস্টেমের ব্যর্থতা। প্রসঙ্গত, বিগত এক মাসে ওড়িশা জুড়ে ঘটে চলেছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। সদ্য বালেশ্বরের এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন ওড়িশায় কী ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন মেয়েরা।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন