UIDAI-এর বড় ঘোষণা, বন্ধ হচ্ছে পুরনো ‘আধার’ অ্যাপ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দেশের কোটি কোটি আধার ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে পুরনো এম আধার অ্যাপ(mAadhaar)। ইতিমধ্যেই ব্যবহারকারীদের নতুন আধার অ্যাপ ডাউনলোড করে ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থা। আধার পরিষেবাকে আরও নিরাপদ, স্মার্ট এবং ব্যবহারকারী-বান্ধব করে তুলতেই এই বড় পদক্ষেপ বলে জানিয়েছে UIDAI।

সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, খুব শীঘ্রই পুরনো mAadhaar অ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত নতুন অ্যাপে স্থানান্তরের আহ্বান জানানো হয়েছে। UIDAI-এর দাবি, এটি শুধুমাত্র পুরনো অ্যাপের আপডেট নয়, বরং ডিজিটাল পরিচয় ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা। নতুন আধার অ্যাপের অন্যতম আকর্ষণ QR-ভিত্তিক আধার শেয়ারিং ব্যবস্থা। এর ফলে হোটেল, হাসপাতাল, সরকারি অফিস বা বিভিন্ন পরিষেবা কেন্দ্রে সম্পূর্ণ আধার তথ্য প্রকাশ না করেই নির্দিষ্ট তথ্য নিরাপদে শেয়ার করা যাবে। এতে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আরও সুরক্ষিত থাকবে। নিরাপত্তার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। আগে আধার যাচাই মূলত OTP নির্ভর ছিল। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে ফেস অথেনটিকেশন, QR কোড যাচাই এবং মাল্টি-লেয়ার সিকিউরিটি ব্যবস্থা। পাশাপাশি ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন ও আইরিস অথেনটিকেশন লক বা আনলক করতে পারবেন।

কীভাবে ও কোথায় নতুন আধার অ্যাপ ডাউনলোড করবেন

UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান: pehchaan.uidai.gov.in/app/download

Android ব্যবহারকারীরা Google Play Store-এ গিয়ে “New Aadhaar App” সার্চ করুন। iPhone ব্যবহারকারীরা Apple App Store থেকে অ্যাপটি ডাউনলোড করুন।

আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করুন। 

UIDAI জানিয়েছে, যত দ্রুত সম্ভব নতুন অ্যাপে স্থানান্তরিত হওয়াই নিরাপদ ও সুবিধাজনক হবে।

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ