ওমিক্রন ভীতি, বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিনের ট্রাভেল হিস্ট্রি জমার নির্দেশ

আতঙ্কের নাম ওমিক্রন, চিন্তা বাড়াচ্ছে গোটা বিশ্বে। সেই আঁচ এসে পড়েছে ভারতেও। করোনার এই নতুন ও সবচেয়ে ভয়ানক ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আতঙ্কের নাম ওমিক্রন, চিন্তা বাড়াচ্ছে গোটা বিশ্বে। সেই আঁচ এসে পড়েছে ভারতেও। করোনার এই নতুন ও সবচেয়ে ভয়ানক ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত দেশ। গত শনিবার উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই একগুচ্ছ নির্দেশিকা রবিবার সকাল থেকেই আসতে শুরু করে কেন্দ্রের তরফে। যার মধ্যে রবিবার রাতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষত ১২ টি দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

নির্দেশিকায় জানানো হয়েছে, যে কোনও দেশ থেকে ভারতে এলে প্রত্যেক বিমানযাত্রীকে শেষ ১৪ দিনের ‘ট্রাভেল হিস্ট্রি’ বাধ্যতামূলকভাবে জমা করতে হবে। আপলোড করতে হবে করোনা পরীক্ষার ফলাফলও। ১ ডিসেম্বর থেকে চালু হয়ে যাচ্ছে এই নতুন নিয়ম। কেন্দ্রের এয়ার সুবিধা পোর্টালে একটি সেল্ফ ডিক্লারেশন ফর্ম পূরণ করে অনলাইনে জমা করতে হবে বিদেশ থেকে আগত প্রত্যেক যাত্রীকে। যে কোনও দেশ থেকে যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে এবং রিপোর্ট নেগেটিভ এলে তবেই বিমান যাত্রা করে ভারতে আসতে পারবেন সেই যাত্রী। এর সঙ্গেই করোনা পরীক্ষার রিপোর্টও অনলাইনে জমা করতে হবে। এর পাশাপাশি ওই করোনা পরীক্ষার রিপোর্টটি যে ভুয়ো নয়, সেই সংক্রান্ত একটি ডিক্লারেশনও জমা করতে হবে। করোনা পরীক্ষার রিপোর্টে কোনওরকম হেরফের করা হলে, ওই যাত্রীকে বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে, বলে জানানো হয়েছে।

বিশেষ করে ১২ টি দেশের যাত্রীরা ভারতে এলে তাঁদের উক্ত সমস্ত নির্দেশ মানতে হবে। তার সঙ্গে বাধ্যতামূলক সাতদিনের হোম কোয়ারেন্টাইন থাক্তেই হবে করোনার রিপোর্ট নেগেটিভ হলেও। যে দেশগুলিকে তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ব্রিটেন সহ ইউরোপীয় দেশগুলি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, হংকং এবং ইজরায়েল। এই সব দেশগুলি থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে কেন্দ্রের তরফে।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী