একাধিক রাজ্যে আক্রমণের শিকার খ্রিস্টানরা, রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

আগামী দু’মাসের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের (Christan Community) উপরে হামলা বেড়েই চলেছে। ওই হামলা নিয়ে সংশ্লিষ্ট রাজ্যের কাছে রিপোর্ট তলব করল শীর্ষ আদালত (Apex Court)। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud) ও হিমা কোহলির (Justice Hima Kohli) ডিভিশন বেঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রককে (Home Ministry) নির্দেশ দিয়েছে, যে সব রাজ্যে খ্রিস্টানদের উপরে আক্রমণের অভিযোগ উঠেছে সেই সব রাজ্যগুলির কাছ থেকে এ বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠাতে হবে। আগামী দু’মাসের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে। কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehata) এদিন বিচারপতিদের বোঝানোর চেষ্টা করেছিলেন, খ্রিস্টান সম্প্রদায়ের উপরে আক্রমণের অধিকাংশ অভিযোগই মিথ্যা। যদিও তাঁর কথায় কর্ণপাত করেননি বিচারপতিরা।

বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে খ্রিস্টান সম্প্রদায় এবং খ্রিস্টান সংস্থাগুলির উপরে হামলা চলছে বলে অশভিযোগ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ন্যাশনাল সলিডারিটি ফোরামের রেভারেন্ড পিটার মাচাদো, রেভারেন্ড বিজয়েশ লাল সহ একাধিক খ্রিস্টান ধর্মগুরু। এদিন ওই মামলার শুনানি হয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চে। মামলার শুনানিতে বিচারপতিরা বলেন, ‘ব্যক্তিগতভাবে কোনও খ্রিস্টান আক্রান্ত হলে পুরো সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে এটা ভাবার কারণ নেই। তবুও জনস্বার্থ মামলায় যে অভিযোগ তোলা হয়েছে তা সত্যি কিনা, তা যাচাই করার প্রয়োজন রয়েছে।’

কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, খ্রিস্টানদের উপরে হামলার যে অভিযোগ তোলা হয়েছে তার কোনও ভিত্তি নেই। অধিকাংশ অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। এই ধরনের আর্জি নিয়ে শীর্ষ আদালতের কোনও নির্দেশ দেওয়া উচিত নয়। তাহলে প্যান্ডোরা বাক্স খুলে যাবে।’ যদিও তাঁর সেই যুক্তি মানেননি বিচারপতিরা।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর