আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের মোদির ভিক্ষা মাত্র ১০০টাকা

বলি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কে বললো যে গ্যাসের দাম ১০০ টাকা কমিয়ে দিলেই ‘মহিলাদের জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠবে’?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিক্ষা কয় কাহারে? মোদি(Narendra Modi) দেখায় যাহা রে। হ্যাঁ দেশের শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে বিদায়ের আগে তিনি দেখাচ্ছেন বটে কিছু। দেশের মহিলাদের কীভাবে টোন টিটকিরি কাটতে হয় সেটা যেমন একুশের ভোটের প্রচারে এসে দেখিয়েছিলেন, আর এদিন দেখালেন দেশের মহিলাদের কীভাবে ভিক্ষা(Dole) দিতে হয়। আজ ৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবস(International Women’s Day)। সেই দিন উপলক্ষ্যে কেন্দ্র সরকার রান্নার গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার(LPG Cylinder) পিছু দাম কমিয়েছে। কত কমিয়েছে? মাত্র ১০০ টাকা। তাতেই কত নাটক। সাতসকালে ট্যুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, সরকার সিদ্ধান্ত নিয়েছে এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো হবে। এটা সারা দেশে লক্ষ-লক্ষ পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে কমাবে। বিশেষ করে আমাদের নারী শক্তিকে এতে উপকৃত হবে। রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করে তোলার মাধ্যমে, আমরা পারিবারিক কল্যাণ এবং এক স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছি। এতে মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি, তাদের জন্য জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠবে।’ বলি মাননীয় প্রধানমন্ত্রী(Prime Minister of India) আপনাকে কে বললো যে গ্যাসের সিলিন্ডারের দাম মাত্র ১০০ টাকা কমিয়ে দিলেই ‘মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি, তাদের জন্য জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠবে’?

এদিন সাত সকালে নরেন্দ্র মোদির এই ট্যুইট নিয়ে অন্ধ ভক্তরা উল্লাসে মেতে উঠেছে। যেন কোটি কোটি টাকা তাঁরা হাতের মুঠোয় পেয়ে গিয়েছে। কিন্তু তাঁরা এটা দেখতে পাচ্ছে না বা দেখছে না যে এই সিদ্ধান্ত দেশুজুড়ে মোদি আর তাঁর সরকারের তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছে। সকলের একটাই প্রশ্ন, ‘মোদি কী মহিলাদের ভিখারি ভাবেন? উনি কী ভিক্ষা দিচ্ছেন? সিলিন্ডারের দাম যেখানে ১০০০ টাকা ছুঁই ছুঁই সেখানে ১০০ টাকা কমিয়ে উনি কোন পরিবারকে উদ্ধার করে দিলেন?’ ওয়াকিবহাল মহলের দাবি, গত বছরের অগস্টে, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমিয়েছিল কেন্দ্র সরকার। এখন সামনেই নির্বাচন। আর তাই আরও একবার দাম কমালো কেন্দ্র। এখন সাধারণ গ্রাহকেরা ৮০০ টাকায় সিলিন্ডার পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া সেখানে সিলিন্ডারে ১০০ টাকা দাম কমিয়ে কী লাভ হবে? আর সেই দাম কমানোর সঙ্গে মহিলাদের ক্ষমতায়নের কী সম্পর্ক? মাত্র ১০০টাকা দাম কমানোয় দেশের মহিলাদের জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠবে কোন মন্ত্র? উত্তর আপাতত নেই। মোদ্দা কথা খেতে পাও আর নাই পাও, মোদির জয়গান গাও।

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’