ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাদ্রাসার প্রধান, যোগী রাজ্যে বড় ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: নারী নির্যাতনে ফের সামনে এল উত্তরপ্রদেশের নাম। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সীতাপুর জেলায়। পুলিশ ১৬ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি মাদ্রাসার প্রধান মাওলানা ইরফান-উল-কাদিরিকে গ্রেফতার করেছে। তবে, মঙ্গলবার  পুলিশ জানিয়েছেন, নাবালিকার ডাক্তারি পরীক্ষায় যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জানা গিয়েছে, ঘটনাটি মহল্লা দুর্গাপুরওয়ার। এই জায়গা থেকে কাদিরি রিজভিয়া গুলশান-ই-ফাতিমা মাদ্রাসা পরিচালনা করেন। ওই জায়গাতেই একটি  হোস্টেলে প্রায় ৪০ জন ছাত্রী থাকে। পুলিশ জানয়েছে, লখিমপুর খেরি এলাকার ওই নাবালিকা মৌলানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে এবং ঘটনাটি প্রকাশ করলে তাকে খুনের হুমকি দেওয়া হয় বলেও জানায় সে। নাবালিকার পরিবারের অভিযোগের পর, একটি এফআইআর দায়ের করা হয় এবং অভিযুক্তকে খুঁজে বের করার জন্য একাধিক পুলিশ দল গঠন করা হয়।  দল গঠনের পরেই কাদিরিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে যে, নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি। সীতাপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, “তদন্ত এখনও চলছে। ১৬৪ ধারার ফৌজদারি দণ্ডবিধির অধীনে মেয়েটির জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হবে এবং মামলার সমস্ত দিক যাচাই করা হচ্ছে।” প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ছাত্রটির মাদ্রাসার ফি প্রায় দুই বছর ধরে বাকি ছিল, যা পরিবার এবং অভিযুক্তের মধ্যে সম্ভাব্য আর্থিক বিরোধের সন্দেহ জাগিয়ে তুলেছে। পুলিশ তদন্ত করে দেখছে যে, অর্থ প্রদানের বিষয়টি অভিযোগের পিছনে ভূমিকা রাখতে পারে কিনা।

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু