কংগ্রেস ছাড়ার জল্পনার মধ্যেই রাহুল ও খাড়গের সঙ্গে বৈঠক শশী থারুরের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তাঁর দল ছাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা। সম্প্রতি কেরলের বিধানসভা ভোট ও সংসদের বাজেট অধিবেশন নিয়ে ডাকা বৈঠক এড়ানোয় সেই জল্পনা তুঙ্গে উঠেছিল। কবে তিনি কংগ্রেস ছাড়বেন তা নিয়ে চর্চার মধ্যেই আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করলেন শশী থারুর। ওই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিরুঅনন্তপুরমের সাংসদ খানিকটা নরম সুরে বললেন, ‘আমরা সবাই বইয়ের একই পৃষ্ঠা।’

 

গত কয়েক মাস ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারের ভজনা করে চলেছেন তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর। শুধু তাই নয়, গান্ধি পরিবারের বিরুদ্ধেও নিয়মিত তোপ দেগে বিজেপির হাতে আক্রমণের অস্ত্র তুলে দিচ্ছেন। বিজেপি এবং খোদ মোদি যখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধিকে অপমান করেছেন, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মানে নৈশভোজে অংশ নিয়ে দলকে অস্বস্তিতে ফেলেছেন থারুর। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজনৈতিক শহিদের মর্যাদা পেতেই লাগাতার দলের বিরুদ্ধাচারণ করে চলেছেন তিরুঅনন্তপুরমের সাংসদ। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সেই ফাঁদে পা দেয়নি।

কিন্তু শশী থারুর যে দলে অপাংক্তেয় তা হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন রাহুল গান্ধি-মল্লিকার্জুন খাড়গেরা। গত সপ্তাহে কেরলে কংগ্রেসের এক সভায় অনাহুতের মতো হাজির হওয়া শশীকে যথেষ্টই অপমান করেছিল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। এমনকি দলের কর্মসূচিতেও ডাকা হচ্ছে না তাঁকে।ফলে খানিকটা গোঁসা করেছিলেন তিরুঅনন্তপুরমের সাংসদ। তবে এদিন খাড়গে ও রাহুলের সঙ্গে বৈঠকের পরে সেই ক্ষতে প্রশমনের প্রলেপ পড়েছে কিনা জানা যায়নি। তবে দলের সভাপতি ও লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকের পরে মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে থারুর লিখেছেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে আজ কংগ্রেস সভাপতি খাড়গেজি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে উষ্ণ ও আন্তরিক আলোচনা হয়েছে। দেশের জনগণের সেবার ক্ষেত্রে আমরা তিন জন একই পথের পথিক।’

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের