🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

গোয়ালিয়রে মন্দিরের পুজোর অনুষ্ঠানে ভক্তদের ধাক্কাধাক্কি, পদপিষ্ট হয়ে মৃত্যু ১ পুণ্যার্থীর, আহত বহু

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় যাত্রায় অঘটন! মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার ডাবরা শহরে ‘কলশ’ ধর্মীয় যাত্রায় মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটেছে। যাতে মৃত্যু হয়েছে এক মহিলার। এবং অর্ধ ডজনেরও বেশি পুর্ন্যার্থী আহত হয়েছেন। জানা গিয়েছে, প্রতি বছর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের সহায়তায় গোয়ালিয়রে নবগ্রহ পীঠ কলশ যাত্রার আয়োজন হয়। আজ এই ধর্মীয় যাত্রার সময়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। অনুষ্ঠানে অংশ নিতে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হয়েছেন। কিন্তু শোভাযাত্রা চলাকালীন হঠাৎ ভিড় এবং ধাক্কাধাক্কির কারণে পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। তখনই বহু ভক্ত মাটিতে পড়ে যান। যাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং বয়স্ক ব্যক্তি। যাঁরা গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনায় একজন মহিলা মারা গিয়েছেন, ছয়জনেরও বেশি আহত হয়েছেন। যাঁদের বেশিরভাগই মহিলা। আহতদের সকলকে দ্রুত চিকিৎসার জন্য ডাবরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মহিলার অবস্থা গুরুতর। তথ্য অনুসারে, নিহত মহিলার নাম রতি সাহু, তিনি হনুমান কলোনির বাসিন্দা। বিমলা নামে আরও একজন মহিলা গুরুতর আহত গিয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা রতি সাহুকে মৃত ঘোষণা করার পর, তাঁর পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখান। এবং মহিলার মৃতদেহ হাসপাতাল থেকে কলশ যাত্রাস্থলে ফিরিয়ে নিয়ে যান। এই ঘটনায় প্রশাসনের গাফিলতিকে অভিযুক্ত করেছেন তাঁরা। এমন বড় ধর্মীয় শোভাযাত্রায় দুর্বল ব্যবস্থাপনাকে দোষারোপ করেছেন তাঁরা। জানিয়েছেন, আরও ভালভাবে জনতা নিয়ন্ত্রণ করা গেলে এই দুর্ঘটনা এড়ানো যেত।

 

স্বাভাবিকভাবেই ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ভক্তরা। লোকেরা প্রশাসনের জবাব দাবি করেছেন। নবগ্রহ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানটি আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগামী দিনেও বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতি আশা করা হচ্ছে। কিন্তু এখুনি প্রশাসন তৎপর না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। আজকের ঘটনার পরেই অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছে। তবে পদদলিত হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। এই মর্মান্তিক ঘটনাটি বৃহৎ জনসমাগমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে কঠোর ব্যবস্থা এবং আরও ভাল পরিকল্পনার দাবি করছেন ভক্ত এবং স্থানীয় বাসিন্দারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌জন্ম থেকে শেষকৃত্য সবেতেই কর’‌, সংসদে বাজেট নিয়ে কেন্দ্রকে তুলোধনা অভিষেকের

ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা, সই করেননি রাহুল

সরকার চায় না সংসদ চলুক, বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে তোপ অভিষেকের

ভিডিও কলের কনফারেন্সে কানাডার দম্পতির বিবাহবিচ্ছেদ হল মহারাষ্ট্রের থানেতে

‘‌প্রাক্তন সেনাপ্রধান মিথ্যা বলছেন না’‌, নারাভানের বই নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন রাহুল

মথুরায় একই পরিবারের পাঁচ সদস্যের বিষ খেয়ে আত্মহত্যা, বাদ গেল না নিষ্পাপ শিশুরাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ