মথুরায় একই পরিবারের পাঁচ সদস্যের বিষ খেয়ে আত্মহত্যা, বাদ গেল না নিষ্পাপ শিশুরাও

বিষ খেয়ে আত্মহত্যা করলেন একই পরিবারের পাঁচজন সদস্য। রেহাই পেল না তিন নিষ্পাপ শিশু। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের মথুরার মহাবন জেলার খাপারপুর গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! বিষ খেয়ে আত্মহত্যা করলেন একই পরিবারের পাঁচজন সদস্য। রেহাই পেল না তিন নিষ্পাপ শিশু। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের মথুরার মহাবন জেলার খাপারপুর গ্রামে। নিহত পাঁচ সদস্যের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী এবং তাঁদের তিন নিষ্পাপ সন্তান। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাঁচ সদস্যের ওই পরিবার বিষাক্ত পদার্থ মিশিয়ে দুধ পান করেছিলেন, যার ফলে সকলের মৃত্যু হয়েছে। তিন শিশুকেও বিষ মিশিয়ে দুধ খাওয়ানো হয়। যার ফলে সকলেই মারা গিয়েছেন।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধর্মীয় তীর্থস্থান মথুরায়। এই ঘটনার খবর পেয়ে গোটা গ্রামটি রীতিমতো কেঁপে ওঠে। এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে এই গণহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক অনটনে ছিল পরিবারটি। বাইরে অনেক ধার দেনায় জর্জরিত ছিল পরিবারের কর্তা। এই কারণেই তাঁদের পরিবারে অশান্তি লেগে থাকত বলে অনুমান। সেই কারণেই একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করেছে পরিবারটি, সেটাই অনুমান পুলিশের। তাঁরা বিষয়গুলি তদন্ত করছে। এই ঘটনাটি পাড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

প্রতিবেশীদের দেওয়া খবর অনুযায়ী, সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অনেক ডাকাডাকি পরেও পরিবারের কেউ সাড়া দেয়নি। রাতের পর সকালে ঘুম থেকে না ওঠার কারণে প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছন। এবং অনেক ধাক্কাধাক্কির পর দরজা ভেঙে ঘরের ভিতর থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করে। পুলিশ কর্মকর্তারা বলছেন, বর্তমানে পরিবারের সদস্য, গ্রামবাসীদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত ব্যক্তির বাড়ির বাইরে প্রচুর লোক জড়ো হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মধ্যে মনীশ, তাঁর স্ত্রী, ছেলে এবং দুই মেয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম