অনলাইনে অর্ডার, অফলাইনে খুন! গ্রাহকের বাড়িতে পৌঁছে যাচ্ছে অস্ত্র, ব্লিঙ্কিটের বিরুদ্ধে মামলা

অনলাইনে অর্ডার, অফলাইনে খুন! এক ক্লিকেই গ্রাহকের বাড়িতে পৌঁছে যাচ্ছে খুন করার ছুরি, চাকু-সহ ধারালো অস্ত্র। আর তাতেই হচ্ছে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে অর্ডার, অফলাইনে খুন! এক ক্লিকেই গ্রাহকের বাড়িতে পৌঁছে যাচ্ছে খুন করার ছুরি, চাকু-সহ ধারালো অস্ত্র। আর তাতেই হচ্ছে খুন। অনলাইন মুদিখানা ডেলিভারি সংস্থা ‘ব্লিঙ্কিট’-এর বিরুদ্ধে এবার মামলা দায়ের দিল্লি পুলিশের। হ্যাঁ, আধুনিক প্রযুক্তির প্রভাবে মানুষ এখন অতিব আধুনিক হয়ে উঠছেন। ডিজিটালি হয়ে উঠছেন। ফোনে এক ক্লিক করলেই ঘরের দুয়ারে পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। এমনকী খুন করার অস্ত্রও পৌঁছে যাচ্ছে খুনির হাতে। সুতরাং ব্লিঙ্কিট যেমন প্রয়োজনীয় সামগ্রী মুহূর্তেই গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে, তেমনি এতে খারাপও হচ্ছে। হ্যাঁ, এবার জাতীয় রাজধানী দিল্লিতে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মগুলির তদারকি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সম্প্রতি দিল্লি পুলিশ অনলাইন মুদি পরিষেবা প্রদানকারী ব্লিঙ্কিটের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

অভিযোগ, ব্লিঙ্কিটে নিষিদ্ধ ছুরি বিক্রি করা হচ্ছে, যা সাম্প্রতিক দুটি খুনের ঘটনায় ব্যবহার করা হয়েছিল। সম্প্রতি পশ্চিম দিল্লির খেয়ালা এলাকায় দুটি পৃথক ঘটনায় দু’জনকে খুন করা হয়েছে। তদন্তের সময়, পুলিশ যখন অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করে, তখন চমকপ্রদ তথ্য উঠে আসে। অভিযুক্তরা প্রকাশ করে যে, তাঁরা অপরাধে ব্যবহৃত ছুরিগুলি অনলাইনে ‘ব্লিঙ্কিট’ থেকে অর্ডার করেছিল। পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, অভিযুক্তরা সুইচব্লেড ছুরি দিয়ে খুন করেছে, যেগুলির বিক্রি আইনত নিষিদ্ধ। এই ধরনের অস্ত্রের বিক্রি অস্ত্র আইনের বিধান লঙ্ঘন করে। অভিযোগ, এই সুইচব্লেড ছুরিগুলি ব্লিঙ্কিট প্ল্যাটফর্মে সাধারণ রান্নাঘরের সরঞ্জাম হিসাবে বিক্রি করা হচ্ছিল। পুলিশ বিষয়টি নিশ্চিত করার জন্য, প্রথমে গ্রাহক হিসেবে ব্লিঙ্কিটে এই ছুরির অর্ডার দেয়।

এরপর পরীক্ষা করে প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এর পরেই, ব্লিঙ্কিটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তবে তদন্ত এখানেই থেমে থাকেনি। পুলিশ দল দিল্লির বেশ কয়েকটি ডার্করুম স্টোর এবং গুদামে অভিযান চালায়। অভিযানের সময় কয়েক ডজন বোতাম ছুরি উদ্ধার করা হয়। এখন জব্দ করা জিনিসপত্রের একটি তালিকা তৈরি করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। এই ছুরিগুলি কোন সরবরাহকারী থেকে এসেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শীঘ্রই ব্লিঙ্কিটকে একটি নোটিশ পাঠানো হবে। দায়ী কর্মকর্তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর