সুপ্রিম কোর্টকে অপমান করেছে মোদি সরকার, দাবি কেজরিওয়ালের

দিল্লির মুখ্যমন্ত্রী শনিবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির আমলা নিয়োগ ও বদলি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে নিজেরা অধ্যাদেশ জারি করেছে মোদি সরকার। এবার এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal)। কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের মর্যাদাকে অপমান করেছে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রী শনিবার সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এটি একটি ঘৃণ্য তামাশা। তারা এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রায়কে বাতিল করেছে। কেন্দ্র সরকারকে প্রকাশ্যে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে। এটি সরাসরি সুপ্রিম কোর্টের অবমাননা এবং এর মর্যাদার অপমান।’

উল্লেখ্য শনিবারই দিল্লির আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা দিল্লি সরকারের হাতে দেওয়া সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে মোদি সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টের যে নির্দেশকে অমান্য করে অধ্যাদেশ এনেছে কেন্দ্র, শনিবার সেই নির্দেশ পুনর্বিবেচনার জন্য সর্বোচ্চ আদালতে আবেদন জানায় কেন্দ্র।

প্রসঙ্গত দিল্লির আমলাদের বদলি বা নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র নয়, দিল্লির সরকার শেষ কথা বলবে বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ অমান্য করে শুক্রবার অধ্যাদেশ আনে কেন্দ্র সরকার। যেখানে ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিস অথারিটি তৈরির প্রস্তাব আনা হয়। বলা হয়, এই কর্তৃপক্ষ আমলাদের নিয়োগ ও বদলির সিদ্ধান্ত নেবে। এই কমিটির সদস্য হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। কমিটির চেয়ারপার্সন হবেন মুখ্যমন্ত্রী। কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সদস্যদের ভোটের ভিত্তিতে নিতে হবে। শুধু তাই নয়, কমিটির সদস্যরা যদি কোনও বিষয়ে ঐক্যমতে পৌঁছতে না পারেন, তবে কেন্দ্রের লেফটেন্যান্ট গভর্নরই শেষ সিদ্ধান্ত নেবেন।

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স