Operation Sindoor: লস্কর-জইশের ৯০ কুখ্যাত জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে গতকাল মঙ্গলবার (৬ মে) গভীর রাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। ওই ৯ জঙ্গি ঘাঁটির মধ্য চারটি পাকিস্তান ও পাঁচটি পাক অধিকৃত কাশ্মীরে। তার মধ্যে সাতটি লস্কর-ই-তৈয়বা এএবং জইশ মহম্মদের নিয়ন্ত্রণাধীন ছিল।বাকি দুই ঘাঁটি হিজবুল মুজাহিদিনের। সূত্রের খবর, ভারতীয় সেনার হামলার সময়ে ওই ঘাঁটিগুলিতে কমপক্ষে ৯০ কুখ্যাত জঙ্গি ডেরা বেঁধে ছিল। ভারতীয় সেনার মিসাইল হানায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। তার মধ্যে বাহাওয়ালপুরে ৩০ এবং মুরদিকে ৩০ জন করে প্রাণ হারিয়েছে। এছাড়া শিয়ালকোট, গুলপুর, কোটলি, ভীমভিড় ও চাকামরু-তে আরও ৩০ জন জঙ্গির ভবলীলা সাঙ্গ হয়েছে। যদিও পাকিস্তান সেনা কিংবা জঙ্গি সংগঠনগুলির তরফে এ বিষয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরনে এক রিসর্টে অতর্কিতে হানা দিয়ে ২৬ নিরীহ পর্যটককে নৃশংসভাবে খুন করে পাকিস্তানি জঙ্গিরা। ওই নৃশংস হত্যাকাণ্ডে ফুঁসে উঠেছিল গোটা দেশবাসী। পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দাবি উঠেছিল। ওই দাবির মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দেন, ‘পহেলগাঁওয়ের হামলাকারীদের কোনও ছাড় দেওয়া হবে না। জঙ্গি ও তাদের মদতদাতাদের এমন শাস্তি দেওয়া হবে যে তারা কল্পনাও করতে পারবে না।’

২৬ নিরীহ পর্যটকের হত্যালীলার পরেই জঙ্গিদের ইন্ধনদাতা পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার পাশাপাশি পাকিস্তানি পণ্য আমদানি-রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। ভারতীয়  বন্দরে  পাকিস্তানি জাহাজের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিঠি লেন-দেনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।  যদিও পহেলগাঁও কাণ্ডের ১৫ দিন কেটে যাওয়া সত্বেও ভারতীয় সেনা প্রত্যাঘাতের পথে না হাঁটায় সাধারণ মানুষের মনে খানিকটা অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছিল।

 মঙ্গলবার (৬ মে) রাতে ক্ষেপণাস্ত্র হামলায় কোটলি, বাহাওয়ালপুর এবং মুজফফরাবাদ সহ একাধিক জায়গায় ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মধ্যে বাহাওয়ালপুরের ঘাঁটিতে লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সইদ উপস্থিত ছিলেন।  ভারতীয় সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে যেসব জায়গা থেকে জঙ্গি হামলার চক্রান্ত চলছিল, সেই ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোনও পাকিস্তানি সেনা কাঠামোকে নিশানা বানানো হয়নি। পাকিস্তানের পাল্টা হামলা প্রত্যাহত করতে ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে দিয়েছে ভারত। সোশ্যাল মিডিয়ায় জঙ্গি ঘাঁটি ধ্বংসের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্র হানায় ধ্বংসস্তুপের চেহারা নিয়েছ জঙ্গি ঘাঁটিগুলি। একের পর এক অ্যাম্বুলান্স ওই ডেরায় ঢুকছে এবং গুরুতর জখমদের নিয়ে হাসপাতালের উদ্দেশে ছুটছে। ভারতের অতর্কিতে হামলার পরেই পাল্টা বদলা নেওয়ার নেশায় মেতে উঠেছে পাক সরকার। নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েক জায়গায় পাক সেনা গুলি চালাতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান সরকার। 

ভারতের সেনার তরফে যেমন ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে, তেমনই পাকিস্তান সেনার তরফেও পাল্টা ভারতের দুটি যুদ্ধবিমান রাফাল ভূপতিত করার দাবি জানানো হয়েছে। পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করছেন, ‘বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপতিত করেছে। পরে তা ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়াও নিয়ন্ত্রণ রেখার (এলওসি) দুদনিয়াল সেক্টরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে। বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বায়ু সেনার  একটি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে।’

ভারতের প্রত্যাঘাতের পরেই পুঞ্চ-রাজৌরি-দুনদিয়াল সহ বিভিন্ন সেক্টরে পাক ও ভারতীয় সেনার মধ্যে শুরু হয়ে যায় ধুন্ধুমার লড়াই। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালায় পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নীলাম উপত্যকার বাসিন্দা জাওয়াদ আহমেদ পারস ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’কে জানিয়েছেন, ‘রাত থেকেই সীমান্ত গুলি বিনিময় চলছে। উভয় দিক থেকে চেকপয়েন্টে মর্টার শেল ছোড়া হচ্ছে। ভারতীয় বিমান হামলার পর থেকে উপত্যকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সবাই জেগে আছে। কেউ সারা রাত দু’চোখের পাতা এক করতে পারেনি। আগামিকাল কী হবে কেউ জান না। দুই দশক ধরে কেউ এত ভয়াবহ গোলাবর্ষণ দেখেনি।’

 

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান