কোথায় ডেরা বেঁধেছেন পহেলগাঁওয়ের হামলাকারীরা? গোয়েন্দাদের কাছে ‘নিশ্চিত’ খবর 

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নৃশংস হত্যাযজ্ঞের ১১ দিন পেরিয়ে গিয়েছে। ভারতের নিরাপত্তারক্ষী বাহিনী থেকে শুরু করে বাঘা-বাঘা গোয়েন্দা সংস্থা দিনরাত পরিশ্রম করেও টিকি ছুতে পারেনি হামলাকারী জঙ্গিদের। সম্ভাব্য সব ডেরায় চিরুনি তল্লাশির পরে কার্যত হাল ছেড়ে দিয়েছেন গোয়েন্দা ও নিরাপত্তাবাহিনীর শীর্ষ কর্তারা। তারা অনেকটাই নিশ্চিত হামলার পরেই নিরাপদে পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ঢুকে গিয়েছে জঙ্গিরা। নীলাম উপত্যকার গোপন ডেরায় নিরাপদ আশ্রয়ে রয়েছে। ফলে প্রত্যাঘাত হিসাবে ওই ডেরা গুঁড়িয়ে দেওয়া ভারতের সামরিক বাহিনীর প্রধান নিশানা হয়ে দাঁড়াতে পারে।

সূ্ত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের নীলাম উপত্যকায় জঙ্গিদের একাধিক লঞ্চিং প্যাড রয়েছে। লঞ্চিং প্যাড হল, সীমান্ত পেরিয়ে ভারতে ষোকার আগে জঙ্গিদের শেষ ও নিরাপদ ঘাঁটি। ওই ঘাঁটিতেই তাদের করণীয় সম্পর্কে শেষ নির্দেশ দেয় সংগঠনের শীর্ষ নেতারা। পহেলগাঁওয়ের বৈসরনের রিসর্টে হামলাকারীরা নীলাম উপত্যকায় অবস্থিত লঞ্চিং প্যাড থেকে দক্ষিণ কাশ্মীরে প্রবেশ করেছিল বলে নিশ্চিত গোয়েন্দা আধিকারিকরা। অপারেশন শেষে অর্থা‍ৎ নিরীহ পর্যটকদের নৃশংস খুন করার পরে যে পথে জঙ্গিরা প্রবেশ করেছিল, সেই পথেই ফিরে গিয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।

পহেলগাঁওয়ের হামলাকারীদের কারা সীমান্তে আশ্রয় দিয়েছিল তা খুঁজে বের করাকেই প্রধান লক্ষ্য করেছেন দুঁদে গোয়েন্দারা। নামপ্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা আধিকারিকের কথায়, ‘দীর্ঘদিন ধরেই কাশ্মীরের সীমান্ত এলাকায় বসবাসকারীদের একাংশ পাক জঙ্গিদের নিরাপদে আশ্রয় দিয়ে চলেছেন। তাদের শিকড় উপড়ে না ফেলতে পারে, পাক জঙ্গিদের সীমান্ত টপকে এপারে এসে নাশকতামূলক কাজকর্ম ঠেকানো যাবে না। পাকিস্তান থেকে আসা জঙ্গিরা যে জঘন্য হত্যাকাণ্ড সংগঠিত করতে পেরেছে তার মূল কারণ তাদের কাশ্মীরের বন্ধুরা একাংশ দীর্ঘ সময় ধরে গোপনে কাজ করছিল এবং এই জঘন্য আক্রমণের পরিকল্পনা ও বাস্তবায়নে মূল খেলোয়াড় ছিল।’ পহেলগাঁওয়ে হামলার পিছনে ইতিমধ্যেই ছয় মূলচক্রীকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। তারা হল-হাশিম মুসা ওরফে সুলেইমান, আলী ভাই ওরফে তালহা ভাই, আদিল হোসেন থোকার, আদিল গুরে, আসিফ শেখ এবং সাইফুল্লা খালিদ ওরফে সাইফুল্লা কাসুরি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?