ডিজিটাল স্ট্রাইক কেন্দ্রের, ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ

৬ কোটি ৩০ লক্ষ সাবস্ক্রাইবার-সহ ১৬ টি পাকিস্তানি নিউজ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের সুপারিশে ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি তুঙ্গে! জম্মু ও কাশ্মীরে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক সংবেদনশীল বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে ৬ কোটি ৩০ লক্ষ সাবস্ক্রাইবার-সহ ১৬ টি পাকিস্তানি নিউজ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের সুপারিশে ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ইউটিউব চ্যানেলগুলির মধ্যে রয়েছে, ডন, সামা টিভি, ARY নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ, সুনো নিউজ, দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট, রাজি নামার পাশাপাশি ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমি, শোয়েব আখতার, মুনির ফারুক, আরজু কাশমি এবং সৈয়দ মুজাম্মিল শাহের মতো সাংবাদিকদের ইউটিউব চ্যানেলগুলিও নিষিদ্ধ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ইউটিউব চ্যানেলগুলি ভারত, তার সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক ভাবে সংবেদনশীল বিষয়বস্তু, মিথ্যা, বিভ্রান্তিকর বর্ণনা এবং ভুল তথ্য প্রচার করছিল, তাই সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরণ উপত্যকায় এলোপাথাড়ি গুলি ছুঁড়ে ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তানি জঙ্গিরা। যাঁরা ২২ থেকে ২৪ ঘন্টা গভীর জঙ্গলের মধ্য দিয়ে দূর্গম পথ পেরিয়ে পহেলগাঁও-তে পৌঁছেছিল। সেখানে জঙ্গি আতঙ্কে ছোটাছুটির পর নির্বিচারে গুলি ছুঁড়ে ২৬ জন পর্যটককে মেরে ফেলে জঙ্গীরা। এই হামলার পর দায়ভার স্বীকার করে নিয়েছেন পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করের সদস্যরা।

Ak 27, M4-এর মতো একাধিক অত্যাধুনিক পিস্তলের সাহায্যে সন্ত্রাসীরা পহেলগাঁও হিন্দুদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় গোটা দেশ স্তম্ভিত। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন গোটা দেশবাসী। এ আবহে ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠিন পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানের নাগরিকদের জন্যে ভারতের ভিসা বাতিল করেছে, ভারত থেকে সমস্ত পাকিস্তানি নাগরিকদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে আজ পাকিস্তানের নিউজ চ্যানেলগুলিকেও নিষিদ্ধ করল ভারত। উল্লেখিত নিউজ চ্যানেলগুলি গুগলে গিয়ে অনুসন্ধান করলেই দেখা যাচ্ছে, ‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরাসরি আদেশের কারণে বর্তমানে এই চ্যানেলগুলি ভারতে উপলব্ধ নয়। সরকারি অপসারণের অনুরোধ সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে Google স্বচ্ছতা প্রতিবেদন (transparencyreport.google.com) দেখুন।” যদিও এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ভারতের সঙ্গে সিমলা চুক্তি-সহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে। সম্প্রতি বিহারের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছেন যে, ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের এমন শাস্তি দেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারবে না। ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের ট্র্যাক করছে। সন্ত্রাসের প্রভুদের কোমর ভেঙে দেওয়া হবে। বিদেশ মন্ত্রকের বহিরাগত প্রচার বিভাগ জানিয়েছে, সন্ত্রাসীদের জঙ্গি হিসাবে উল্লেখ করে বিবিসিতে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ভারত। সূত্র জানিয়েছে, সরকার বিবিসির প্রতিবেদন পর্যবেক্ষণ করবে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?