পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগেই  সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। এবার পুজোর আগে বড় সুখবর পেলেন রাজ্যের সিভিক ভলান্টিয়াররা। বাজেটে ঘোষণার পর এবার সেই বেতনবৃদ্ধি কার্যকর করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মাসে ২ হাজার টাকা করে বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের বেতন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি  প্রকাশ করা হয়েছে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন ১০ হাজার টাকা থেকে বেড়ে ১২ হাজার টাকা হবে। অর্থাৎ এবার থেকে প্রতি মাসে আগের তুলনায় ২ হাজার টাকা বেশি বেতন পাবেন তাঁরা।  এই বেতনবৃদ্ধি কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে। অর্থাৎ  আগামী মাস থেকেই বাড়তি ২ হাজার টাকা পাওয়ার কথা সিভিক ভলান্টিয়ারদের। স্বরাষ্ট্র দফতর রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে লিখিত ভাবে তা জানিয়ে দিয়েছে। ফলে পুজোর আগেই তাঁদের হাতে বাড়তি আয়ের সুবিধা পৌঁছবে বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন: কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যেই ছিল  ডিএ, বেতন বৃদ্ধি।  বাজেট ঘোষণায় জানানো হয়েছে, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বাড়ানো হবে। একইসঙ্গে এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু এবং প্রাণিমিত্রদেরও মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আশাকর্মীদের জন্যও রয়েছে বিশেষ ঘোষণা। তাঁদের কাজকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বাড়ানোর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। 

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…